Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Silver Bar Recover

মেট্রোতেও পাচার! হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রায় ১৪ লক্ষ টাকার রুপো, গ্রেপ্তার ১

উদ্ধার হওয়া রুপো ও অভিযুক্ত ব্যক্তিকে গোলাবাড়ি পুলিশের হাতে তুলে দেয় আরপিএফ।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৬:৫৩

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৬:৫৩

options
link
মেট্রোতেও পাচার! হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রায় ১৪ লক্ষ টাকার রুপো, গ্রেপ্তার ১ zoom
১৩ জুলাই, সোমবার। হাওড়া মেট্রো স্টেশন থেকে উদ্ধার বিভিন্ন সাইজের রুপোর বার।

হাওড়া মেট্রো স্টেশন (Howrah Metro Station) থেকে মোট সাড়ে ৬ কেজি ওজনের একাধিক রুপোর বার (Silver Bar Recover)-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। মালপত্র স্ক্যান করার সময় যাত্রীর ব্যাগ থেকে রুপোর বারগুলি উদ্ধার করা হয়। এই রুপোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। গতকাল, সোমবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পরে উদ্ধার হওয়া রুপো ও অভিযুক্ত ব্যক্তিকে গোলাবাড়ি পুলিশের হাতে তুলে দেয় আরপিএফ।

জানা গিয়েছে, গতকাল দুপুর ১টা ৩ মিনিট নাগাদ হাওড়া মেট্রো স্টেশনে আসেন ওই যাত্রী। লাগেজ স্ক্যান করার মেশিনে তাঁর হ্যান্ডব্যাগটি স্ক্যানও করেন। সেই স্ক্যানারে কর্তব্যরত আরপিএফ দেখতে পান, ব্যাগের ভিতরে সন্দেহজনক কিছু রয়েছে। সঙ্গে সঙ্গে মেট্রো স্টেশন জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জওয়ানদের এবিষয়ে সতর্ক করা হয়। এরপর যাত্রীকে শনাক্ত করেন আরপিএফের জওয়ানরা। তাঁর ব্যাগ থেকে একাধিক রুপোর বার উদ্ধার করা হয়। ওই রুপোগুলির কোনও বৈধ নথি দেখাতে পারেননি যাত্রী। এরপরই গোলাবাড়ি থানার পুলিশকে খবর দেয় আরপিএফ। মেট্রো স্টেশনে এসে ওই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া রুপোর বারগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উদ্ধার হওয়া ওই রুপোর বাজারমূল্য ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা। এই রুপোর বারগুলি তিনি কোথা থেকে এনেছিলেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মেট্রো স্টেশন থেকে এভাবে আগেও পাচার হয়েছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.