রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা উৎসব। এবার কলকাতার ইসকনের রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার গঠনের পর এবারই প্রথম কলকাতা ইসকনের রথযাত্রায় অংশ নেবেন শুভেন্দু। তাঁর হাত ধরেই রশিতে টানের মধ্যে দিয়ে এবার ইসকনের রথের চাকা গড়াবে। এই বার্তাই ইসকনের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার রথযাত্রা। দক্ষিণ কলকাতা থেকে ইসকনের রথ বেরোয়। মহানগরের দীর্ঘ পথ অতিক্রম করে ময়দানে এসে থামবে প্রভু জগন্নাথ, বলরাম, শুভদ্রার রথ। ময়দান চত্বরেই জগন্নাথ দেবের মাসির বাড়ি দীর্ঘদিন ধরে স্থির হয়ে রয়েছে। এবারও রথ ময়দানে মাসির বাড়িতে গিয়েই থামবে। ইসকনের তরফে এই রথযাত্রা উপলক্ষ্যে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানেই এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
আরও পড়ুন:

অতীতে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রশিতে টান দিয়ে ইসকনের রথযাত্রার সূচনা করতেন। বাংলায় পালাবদল হয়েছে। প্রথমবার বঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই হিসেবে এবার শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। বেলা ১১টা ৪৫ নাগাদ উপস্থিত হবেন তিনি। একাধিক বিগ্রহ দর্শন থেকে শুরু করে আচার মেনে রথের রশিতে টান, সবটাই হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। শুভেন্দু অধিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে খবর।
শুধু তাই নয়, রথযাত্রার অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ইসকনের তরফে এদিন অধ্যক্ষ দয়ারাম দাস, সহ-অধ্যক্ষ বল্লভ চৈতন্য দাস, কলকাতা ইসকনের রথযাত্রা কমিটির চেয়ারম্যান অনঙ্গ মোহন দাস এবং কলকাতা ইসকনের সচিব অনন্ত ভগবান দাস সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তাঁরা জানান, “স্বরাষ্ট্রমন্ত্রী রথযাত্রা উৎসবের মধ্যবর্তী সময়ে কলকাতা থাকবেন বলে জানতে পারছি। তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণের ভাবনা রয়েছে।” গত বছর সোজা থেকে উলটো রথ পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভক্তের সমাবেশ হয়েছিল। এবার সেই রেকর্ড ভাঙবে বলেই আশা করা হচ্ছে। চিন, ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশ থেকে বহু ভক্তের আসার কথা রয়েছে বলে ইসকনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নবাবভূমি থেকে নিউজিল্যান্ডে পাড়ি জগন্নাথের, পূজিত হবেন ইসকন মন্দিরে
-
দলে রো-কো, তিন বছর পর ওয়ানডেতে বুমরাহ, বিশ্বকাপের লক্ষ্যে ইংল্যান্ডে পরীক্ষা-নিরীক্ষা গিলের
-
রথযাত্রা শেষে কেন মা লক্ষ্মীকে রসগোল্লা খাওয়ান জগন্নাথ? লুকিয়ে কোন পৌরাণিক রহস্য
-
‘তুম্বড় ২’-এ আলিয়া, ১০০ কোটির ‘হাস্তার লোকরহস্যে’ কোন ভেলকি দেখাবেন?
-
ইয়ামাল কাঁটায় বিদ্ধ এমবাপে, স্প্যানিশ তরুণের ডবল হ্যাটট্রিক রুখতে পারবেন ফরাসি অধিনায়ক?