সুদীপ রায়চৌধুরি ও রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সোমবার বিখ্যাত সংগীতশিল্পী ও পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের আগে এই ঘটনায় নতুন জল্পনা তৈরি হয়েছে।

বিভিন্ন দলীয় কর্মসূচির পর সোমবার বিকেলে পদ্মভূষণ অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলেন বঙ্গ বিজেপির তিন নেতা। সেখানে গিয়ে অজয়বাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। পরে এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এই সৌজন্য সাক্ষাৎ বলেই উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘অজয় চক্রবর্তীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাই পুজোর পর বিজয়া করতে এসেছিলাম। এছাড়া অন্য কোনও উদ্দেশ্য ছিল না। আজ আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে রাজনৈতিক বিষয় থাকলেও নির্দিষ্টভাবে কোনও ব্যাপারে আলোচনা হয়নি।’
[আরও পড়ুন: মিসড কলেই মিলবে ট্যাক্সি, দমদম বিমানবন্দরে যাত্রীদের জন্য নয়া ভাবনা বিধাননগর কমিশনারেটের]
আগামী বুধবার দুদিন সফরে রাজ্যে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) -এর। সেসময় তিনি দলীয় কর্মসূচীর বাইরে রাজ্যের বিশিষ্ট কিছু মানুষদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। যদিও বিজেপি সূত্রে খবর, অমিত শাহের চূড়ান্ত সফরসূচী এখনও হাতে আসেনি। তাই এই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। কারণ, শারীরিক অসুস্থতার কারণে বিহার নির্বাচনের প্রচারেও বেশি সময় দিতে পারেননি তিনি। তাই কলকাতায় এলে আরএসএস প্রধান মোহন ভাগবত ও বিজেপির শীর্ষ নেতারা যেমন বাংলার বিশিষ্ট মানুষদের সঙ্গে দেখা করেন। অমিত শাহ এবারের সফরে তার পুনরাবৃত্তি করবেন কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। মঙ্গলবারই এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
[আরও পড়ুন: ‘মেজাজ হারালে বাংলায় টেকা দায়!’, টেট ইস্যুতে ভাইরাল অডিও নিয়ে পার্থকে বিঁধলেন অনুপম]
সর্বশেষ খবর
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক