রূপায়ণ গঙ্গোপাধ্যায়: প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে সজল ঘোষ (Sajal Ghosh)। মঙ্গলবার বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। বেরিয়ে তাপস রায়কে (Tapas Roy) নিজের গুরু বলে দাবি করে শুভেচ্ছা জানালেন সজল। স্বাভাবিকভাবেই গোটা বিষয় ঘিরে জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে।
সোমবারই বিধায়ক ও তৃণমূলের সমস্ত পদ ছেড়েছেন তাপস রায়। এবার তাঁর পদক্ষেপ কী হবে? সেদিকেই তাঁকিয়ে সকলে। কানাঘুষো শোনা যাচ্ছে বিজেপিতে যোগ দিতে পারেন তাপসবাবু। উত্তর কলকাতার প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছে। এসবের মাঝেই মঙ্গলবার সকালে তাপস রায়ের বাড়িতে দেখা গেল বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে। বেশ কিছুক্ষণ তাপস রায়ের বাড়িতে ছিলেন তিনি। বেরিয়ে সজল জানালেন, তাঁর সঙ্গে তাপসবাবুর সম্পর্ক বহু পুরনো।
[আরও পড়ুন: পবনের পর এবার বারাবাঁকির উপেন্দ্র, প্রার্থী তালিকা থেকে নাম প্রত্যাহার বিজেপি সাংসদের]
ঠিক কী বলেছেন সজল ঘোষ? তিনি বলেন, “ওনার সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। তৃণমূল অস্পৃশ্য দল, তাই এতদিন আসিনি। উনি দল ছেড়েছেন, তাই শুভেচ্ছা জানাতে এসেছিলাম।” বিজেপিতে কি যোগ দিচ্ছেন তাপস? সজলবাবু তা খোলসা না করলেও জানিয়েছেন, উনি গেরুয়া শিবিরে গেলে তাতে তিনি খুশিই হবেন। পাশাপাশি উত্তর কলকাতা আসনে লড়লে জয়ের বিষয়েও আশাবাদী তিনি। তাপস রায় দুর্নীতিতে জড়িত হতে পারেন না বলেও এদিন মন্তব্য করেছেন সজল।
প্রসঙ্গত, বাড়িতে ইডি হামলা নিয়ে দলনেত্রীর নীরবতায় অভিমান জমেছিল তাপস রায়ের মনে। যার জেরেই তৃণমূলের সঙ্গে দু দশকেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিন্ন করেছেন বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় (Tapas Roy)। সোমবার বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি দলেরও সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন।
[আরও পড়ুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার ৩ ছাত্রী! গ্রেপ্তার এমবিএ ছাত্র]
সর্বশেষ খবর
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের
-
৩ মাসে লক্ষাধিক নতুন সদস্যের টার্গেট, বীরভূমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহাবিস্তার পরিকল্পনা
-
ফেসবুকে প্রেম থেকে বিয়ে! স্ত্রীকে খুনের পর শ্যালিকাকে মেসেজ দীপঙ্করের, রিষড়া কাণ্ডে নয়া তথ্য
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?