সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী নির্যাতন, ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিজেপি (BJP) মহিলা মোর্চার ‘আইন অমান্য’ কর্মসূচি ঘিরে উত্তাল গোটা রাজ্য। ধুন্ধুমার পরিস্থিতি কলকাতায়। ভবানীভবনের সামনে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক (MLA) অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) নেতৃত্বে কর্মসূচিতে ব্যাপক অশান্তি, পুলিশি ধরপাকড়। দু’পক্ষের বাদানুবাদের পর অবশেষে অগ্নিমিত্রা পলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন তাঁর সঙ্গে থাকা বেশ কয়েকজন বিজেপি কর্মী, সমর্থকও। তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে পৌঁছে যান ডিসি সাউথ (DC South) আকাশ মেঘারিয়া।
হাওড়ার (Howrah) আমতায় বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চলতি সপ্তাহে নানা জায়গায় প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব।বুধবার দিল্লিতে সংসদ ভবনের সামনে বিজেপি সাংসদরা পোস্টার হাতে বিক্ষোভ দেখান। আর বৃহস্পতিবার রাজ্যজুড়ে মহিলা মোর্চার কর্মসূচি চলছে। বাঁকুড়া, বনগাঁ, রায়গঞ্জ, মেদিনীপুর-সহ একাধিক জেলাতেই এই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বাধার মুখে পালটা অবরোধ করেন বিক্ষোভকারীরাও। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুর, বনগাঁ। তবে সবচেয়ে অশান্তি ছড়াল কলকাতায়, ভবানীভবনের সামনে। সেখানে অতিরিক্ত জমায়েত হওয়ায় পুলিশ তাতে বাধা দেয়। অগ্নিমিত্রা পল-সহ বিজেপি নেত্রীরা তা অমান্য করে জোর করে বিক্ষোভ দেখান। এরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তুলে দেয়। ঘটনাস্থলে হাজির হন ডিসি সাউথ আকাশ মেঘারিয়া। তাঁর সঙ্গেও অগ্নিমিত্রা পলের বাদানুবাদ হয়।
[আরও পড়ুন: করোনাকালে উপনির্বাচন নিয়ে কী মত? রাজনৈতিক দলগুলির কাছে জানতে চাইল Election Commission]
গ্রেপ্তার হওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন অগ্নিমিত্রা। তিনি বলেন, ”আমরা বিজেপি করি বলে প্রতিবাদ করলেই এভাবে গ্রেপ্তার হতে হবে? ধর্ষণের মতো স্পর্শকাতর ইস্যুকে বামফ্রন্ট সরকারও রাজনৈতিক হাতিয়ার করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই করছেন। এ রাজ্যে বেছে বেছে বিজেপি কর্মী, সমর্থকদের ধর্ষণের শিকার হতে হচ্ছে। কারণ, তাঁরা বিরোধী রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী কী বলবেন এসব নিয়ে?” হাওড়ার আমতায় বিজেপি কর্মীর স্ত্রীর এই ঘটনা নিয়ে যে বিরোধী দল অনেক দূর যাবে, আজকের ঘটনাই তার প্রমাণ।
[আরও পড়ুন: Aadhar কার্ডের ত্রুটি শোধরাতে চান? আগামী সপ্তাহেই মেগা সেন্টার চালু করছে কলকাতা পুরসভা]
সর্বশেষ খবর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি