Amit Shah

Amit Shah: ছাব্বিশে রাজ্যে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি! লোকসভার টার্গেটও বাঁধলেন শাহ

প্রত্যেক বিজেপি কর্মীর মৃত্যুর বদলা নেওয়া হবে, হুঙ্কার শাহর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৩, ১৬:২৭

options
link
Amit Shah: ছাব্বিশে রাজ্যে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি! লোকসভার টার্গেটও বাঁধলেন শাহ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মতলার সভা থেকে ফের রাজ্যের তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর দাবি, ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলকে উৎখাত করে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এদিন বদলার সুরও শোনা গিয়েছে।

Advertisement

ধর্মতলায় রাজ্যের বঞ্চনার প্রতিবাদে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশে অমিত শাহ বলেন, “আপনি সোনার বাংলা, পরিবর্তন, মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন। অথচ, ক্ষমতায় আসার পর বাংলার বিকাশকে স্তব্ধ করে দিয়েছেন। এক সময় যে বাংলা শিল্প সংস্কৃতিতে অগ্রণী ছিল, সেটাই আজ সবার পিছনে। মোদিজি (Narendra Modi) গোটা দেশে যে বিকাশের কাজ করছে, সেটাকে আপনি আটকে রেখেছেন।” শাহর আহ্বান, “বাংলায় উন্নয়ন করতে হলে মোদিজির অনুকূল সরকার গড়তে হবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘বলেছিলাম বেআইনি হলেও বন্ধ কোরো না’, উত্তরকাশীর সাফল্যে ‘নিষিদ্ধ’ পন্থাকেই কৃতিত্ব মমতার]

এর পরই শাহের হুঙ্কার, “২০২১ সালে আপনি এত রিগিং করলেন, তাও ৭৭ আসন পেয়েছি আমরা। ০ থেকে ৭৭-এ উঠে এসেছি। আজকের সভা দেখে আমি নিশ্চিত, ২০২৬-এ বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।” লোকসভার জন্যও টার্গেট সেট করে দিয়েছেন শাহ। এর আগে বীরভূমের সভা থেকে রাজ্যে ৩৫টি লোকসভা আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সেই সংখ্যার উল্লেখ করলেন না। তবে বলে গেলেন,”২০২৪-এ বাংলা থেকে এত আসন আপনারা মোদিজিকে দিন, যাতে উনি বলতে বাধ্য হন, যে আমি বাংলার জন্য প্রধানমন্ত্রী হতে পেরেছি।”

Advertisement

[আরও পড়ুন: ‘বাড়িয়েছি বেশ করেছি’, বিধায়কদের বেতন বৃদ্ধির বিল পাশের পর হুঙ্কার মমতার]

সরকার বদলের হুঙ্কারের মাঝেই ‘বদলা’র হুঁশিয়ারিও শোনা গিয়েছে শাহর মুখে। তিনি বলেছেন,”বিজেপির (BJP) প্রত্যেক কর্মী আমাদের ভাইয়ের মতো। আর বাংলার প্রত্যেক ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়া হবে। ভোট দিয়ে কীভাবে বদলা নেওয়া যায়, সেটা ২০২৬ সালে বাংলার মানুষ দেখিয়ে দেবে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.