BJP

খাস কলকাতায় আক্রান্ত বিজেপি কর্মী, উত্তপ্ত মুচিপাড়া, সজলের নিশানায় তৃণমূল

আক্রান্তের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই ওই যুবককে হুমকি দেওয়া হচ্ছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৩:৩৭

options
link
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি কর্মী, উত্তপ্ত মুচিপাড়া, সজলের নিশানায় তৃণমূল
ফাইল ছবি।

খাস কলকাতার মুচিপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী। তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত থেকে তুমুল উত্তেজনা এলাকায়। বরানগরের বিধায়ক সজল ঘোষের দাবি, বিজেপির সভা বানচাল করতেই এই হামলা।

Advertisement

ঘটনাটি ঠিক কী? জানা গিয়েছে, আক্রান্তের নাম বিপ্লব নাগ। বুধবার রাতে মুচিপাড়ায় কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। অভিযোগ, সেই সময় কয়েকজন চড়াও হয় তাঁর উপর। প্রথমে শুরু হয় বাদানুবাদ। তারপরই বিপ্লবকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। রডের আঘাতে মাথা ফেটে যায় যুবকের। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিপ্লব। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্রের খবর, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন বিপ্লব।

Advertisement

এপ্রসঙ্গে বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ দাবি করেন, এই হামলার নেপথ্যে তৃণমূল। সজল বলেন, “সংবর্ধনা সভা বানচাল করতেই এই হামলা।” যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূলের। এপ্রসঙ্গে দলের তরফে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, “আমাদের কর্মীকে মারধর করা হয়েছে। আমাদের বুথ এজেন্ট দ্বিপন সাহাকে মেরেছে। তবে আমরা এতে রাজনীতির রং লাগাতে চাই না।” উল্লেখ্য, বিপ্লব নাগের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই ওই যুবককে হুমকি দেওয়া হচ্ছিল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.