সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাজি কারখানায় বিস্ফোরণ৷ পিংলার পর এবার সোনারপুরে এক বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণ ঘটে৷ বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে এলাকায়৷ আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন৷
দীর্ঘদিন ধরেই দক্ষিণ ২৪ পরগণায় চলছিল এই বাজির কারখানা৷ মূলত শব্দবাজি তৈরি হত বলেই জানা যাচ্ছে৷ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ কারখানায় একের পর বিস্ফোরণ ঘটে৷ বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক৷ আগুন ছড়ায় দ্রুত৷ ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা৷ ঘন জনবসতি থাকায় আগুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে৷ প্রথমে ২টি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে৷ কিন্তু আগুনের তীব্রতা এত বেশি চল যে, পরে আবারও একটি ইঞ্জিন পাঠানো হয়৷
জনবহুল এলাকায় কীভাবে চলছিল একটি বাজির কারখানা, তা খতিয়ে দেখছে পুলিশ৷ কারখানাটি বৈধ ছিল কি না, তাও দেখা হবে৷ আগুন নিয়ন্ত্রণে আনার পরই পুরো ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘ইন্ডির পিন্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু
-
গলছে অন্দরের বরফ! রাস্তার নাম বদল, মূর্তি ভাঙা ইস্যুতে একসঙ্গে আন্দোলনের পরিকল্পনা বামফ্রন্টের
-
দুই সন্তানের বাবার সঙ্গে প্রেম, বচসার জেরে বিধবা প্রেমিকাকে কোপাল যুবক! উলুবেড়িয়ায় হুলস্থুল
-
‘SIR সম্পূর্ণ বেআইনি’, এবার জ্ঞানেশের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদির প্রাক্তন মন্ত্রীর
-
৬ মাসের মধ্যে মিটবে দাবি! মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সল্টলেকে অবস্থান প্রত্যাহার আইসিটি শিক্ষকদের