অর্ণব আইচ: সাতসকালে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হল শ্রমিকের। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল সিঁথির মোড় সংলগ্ন এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল। গুরুতর আহত আরেক শ্রমিককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, বিটি রোডের সিঁথির মোড় এলাকায় রাখা ছিল ওই ট্যাঙ্কারটি। শুক্রবার সকালে দুই শ্রমিক সেটি কাটছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। তীব্রতায় কেঁপে ওঠে সংলগ্ন এলাকা। বিস্ফোরণের শব্দ যায় প্রায় এক কিলোমিটার পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা দেখেন, এক শ্রমিক ছিটকে উঠে গিয়েছেন গাছের উপর। কার্যত ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন তিনি। আরেকজনও উদ্ধার হন রক্তাক্ত অবস্থায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। দুই শ্রমিককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজন চিকিৎসাধীন।
এদিনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। কেন কোনও রকম সুরক্ষা ছাড়াই এই তেলের ট্যাঙ্কার কাটছিলেন শ্রমিকরা, সেই প্রশ্নও উঠছে। এলাকার এক বাসিন্দা বলেন, বহু বছর আগেও এই এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। তার পরও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের