Indigo flight

বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে

সন্দেহভাজন এক যাত্রীকে আটক করা হয়েছে বলে খবর। তন্নতন্ন করে বিমানটিতে তল্লাশি চলছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ২০:৫০

options
link
বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে
দমদম বিমানবন্দরে কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক

যাত্রীবাহী বিমানে বোমাতঙ্ক ঘিরে ফের শোরগোল দমদম বিমানবন্দরে। শুক্রবার সন্ধ্যা নাগাদ কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগোর বিমানে বোমা রয়েছে বলে নোট পাওয়া যায় বিমানটির শৌচালয়ে। তাতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিমানের সমস্ত যাত্রীকে নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। স্নিফার ডগ, সিআইএসএফ জওয়ান ও বম্ব স্কোয়াডের সদস্যরা গোটা বিমানটির তন্নতন্ন করে খোঁজার কাজ শুরু করেন। সন্দেহভাজন এক যাত্রীকে আটক করা হয়েছে বলে খবর। এর জেরে নির্দিষ্ট সময়ে বিমানটি ওড়েনি। তা কখন গোরক্ষপুর রওনা হবে, তার কোনও নিশ্চয়তা নেই। 

Advertisement

শুক্রবার সবে শহরে সন্ধ্যা নেমেছে। ব্যস্ত দমদম বিমানবন্দরে আচমকাই হইহট্টগোল! খোঁজ নিয়ে জানা যায়, কলকাতা থেকে গোরক্ষপুরের উদ্দেশে রওনা দিচ্ছিল একটি বিমান। ওড়ার ঠিক আগে শেষবারের জন্য বিমানটি একবার খুঁটিয়ে দেখে নেওয়া হচ্ছিল, কোথাও কোনও সমস্যা আছে কি না। আর সেখানেই বিপত্তি। বিমানবন্দর সূত্রে খবর, পাইলট শৌচালয়ে ঢুকতেই তাঁর নজরে পড়ে, একটি চিরকুট। তাতে লেখা – এই বিমানে বোমা রয়েছে। তা দেখেই পাইলট তড়িঘড়ি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গে বিমানের সমস্ত যাত্রীকে নামিয়ে শুরু হয় তল্লাশি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বম্ব স্কোয়াড, স্নিফার ডগ, সিআইএসএফ জওয়ানরা সকলে মিলে বোমার খোঁজ শুরু করেন। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলে। তবে কিছু পাওয়া গিয়েছে কি না, তা এখনও অজানা। সূত্রের খবর, এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে তিনিই কি চিরকুটে বোমাতঙ্ক ছড়িয়েছেন নাকি অন্য কিছু, তা এখনও স্পষ্ট নয়। বারবার ইন্ডিগোর বিমানে নানারকম বিভ্রাটের জেরে রীতিমতো সমালোচিত সংস্থাটি। এই ঘটনার জেরে ফের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.