সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে সিবিআই৷ আর তারপরই রণক্ষেত্রের চেহারা নিয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা৷ বিজেপি’র পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে৷ তবে মঙ্গলবার সন্ধের সেই ঘটনার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি৷ সেদিন রাতেই হুগলির প্রাক্তন বিজেপি জেলা সভাপতি কৃষ্ণা ভট্টাচার্যর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷
বিজেপি নেত্রী জানিয়েছেন, রাতে সাড়ে ন’টা নাগাদ একদল লোক এসে তাঁর বাড়িতে ভাঙচুর চালায়৷ জিনিসপত্র ওলটপালট করে দেয়৷ এমনকী তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি৷ অচেতন হয়ে পড়েন তিনি৷ আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কৃষ্ণা ভট্টাচার্যর দাবি, তৃণমূলের কর্মী সদস্যরাই এই কাণ্ড ঘটিয়েছে৷ এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে৷
WB: BJP leader Krishna Bhattacharya’s house in Uttarpara allegedly attacked by TMC workers, last night. Case registered (Last night visuals) pic.twitter.com/R3PQlzO23a
Advertisement— ANI (@ANI_news) January 4, 2017
নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলার জন্যই একের পর এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করছে কেন্দ্রীয় সংস্থা৷ মোদি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে তৃণমূল৷ সেই অভিযোগই মঙ্গলবার সন্ধেতে বিক্ষোভের চেহারা নেয়৷ ভাঙচুর করা হয় বিজেপি-র রাজ্য পার্টি অফিস৷ বিজেপি অফিসের দিকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা পাথর ছোঁড়েন বলেও অভিযোগ৷ জ্বালিয়ে দেওয়া হয় তিন-চারটি গাড়ি৷
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা