Bread price to rise

দাম বাড়বে পাউরুটির! ডিজেল সংকটের জেরে সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির

ভয়াবহ সংকটে পড়েছে রাজ্যের প্রায় ৩ হাজার বেকারি ও বিস্কুট কারখানাগুলি।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২০:৫৮

options
link
দাম বাড়বে পাউরুটির! ডিজেল সংকটের জেরে সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির
প্রতীকী ছবি।

টানা তিন মাস শিল্পে ব্যবহৃত ডিজেল বিক্রি করা যাবে না। সম্প্রতি এই মর্মে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার। ফলে ভয়াবহ সংকটে পড়েছে রাজ্যের প্রায় ৩ হাজার বেকারি ও বিস্কুট কারখানাগুলি। কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক সম্প্রতি এক নোটিফিকেশন জারি করে দেশের তিনটি পেট্রোলিয়াম সংস্থাকে জানিয়ে দিয়েছে, তাদের নিয়ন্ত্রিত পেট্রল পাম্পগুলি থেকে যেন শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি ও বাণিজ্যক গাড়িতেই প্রয়োজনীয় ডিজেল দেওয়া হয়। কোনও ধরনের খোলা পাত্র, জ্যারিকেন বা ড্রামে ডিজেল-পেট্রোল ও বিক্রি করা যাবে না। ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র জলপথ পরিবহণের ক্ষেত্রে। কলকাতায় ইন্ডিয়ান অয়েলের এক মুখপাত্র জানান, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে। কিন্তু যুদ্ধের একটা শান্তি চুক্তি হলেও এই নির্দেশিকা কবে উঠবে, তা নিয়ে আমরা সন্দিহান।”

Advertisement

রাজ্যের প্রায় ৯৫ শতাংশ বেকারিগুলি অর্ধেক উৎপাদন কমিয়ে দিয়েছে অন্যথা বেশ কিছু গ্রামাঞ্চলের বেকারি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বেকারি শিল্পের সঙ্গে জড়িয়ে ২৫ লক্ষ শ্রমজীবী মানুষ।

রাজ্যের প্রায় ৯৫ শতাংশ বেকারিগুলি অর্ধেক উৎপাদন কমিয়ে দিয়েছে অন্যথা বেশ কিছু গ্রামাঞ্চলের বেকারি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বেকারি শিল্পের সঙ্গে জড়িয়ে ২৫ লক্ষ শ্রমজীবী মানুষ। শুধু তাই নয় রাজ্য জুড়ে একটা বিরাট পরিমান পাউরুটি সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম,বহু স্বেচ্ছাসেবী সংঘটন ও অন্যান্য প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়ে থাকে। এই উৎপাদন স্বাভাবিক না থাকায় পশ্চিমবঙ্গ বেকারি এসোসিয়েশনের রাজ্য দপ্তরে বাড়তি দামে পাউরুটি বিক্রির অভিযোগ আসতে শুরু করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত সোমবার ওই সংঘঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে জরুরি ভিত্তিতে একটি চিঠিতে বিষয়টির গুরুত্ব বুঝে হস্তক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। বেকারি সংঘঠনের পক্ষ আরও জানানো হয়েছে যে, কেন্দ্র সরকার যদি দ্রুত নির্দেশিকা প্রত্যাহার না করে, তাহলে পাউরুটির দাম বৃদ্ধি করার ছাড়া আর কোনও উপায় থাকবে না।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.