Kolkata

কলকাতায় ধৃত কুখ্যাত পাকিস্তানি গ্যাংস্টারের ভাই! দুবাইয়ে পালানোর ছক ভেস্তে দিল পুলিশ

ধৃত বান্টি খানের বিরুদ্ধে তোলাবাজি, খুন, অপহরণ-সহ একাধিক মামলা রয়েছে।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৬:৩০

options
link
কলকাতায় ধৃত কুখ্যাত পাকিস্তানি গ্যাংস্টারের ভাই! দুবাইয়ে পালানোর ছক ভেস্তে দিল পুলিশ
ছবি এআই দ্বারা নির্মিত।

বিদেশে পালানোর ছক! তার আগেই কলকাতা বিমানবন্দরে পুলিশের জালে পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খান। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর হয়ে দুবাইয়ে পালানোর ছক ছিল তাঁর। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর এলাকায় ফাঁদ পাতে ধানবাদ পুলিশ। কলকাতা পুলিশের সাহায্যে গোটা এলাকা ঘিরে ফেলেন আধিকারিকরা। জানা গিয়েছে, বিমানবন্দরে পৌঁছাতেই সেই সময় হাতেনাতে বান্টিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে জাল পাসপোর্ট, ভিসা-সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে ধৃতকে দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ।

Advertisement

ধানবাদ পুলিশের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, দেশ ছেড়ে বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন বান্টি। দুবাইয়ে থাকা প্রিন্সের কাছে পৌঁছানোর লক্ষ ছিল তাঁর। কিন্তু সেই ছক ভেস্তে দেওয়া হয়েছে। 

ধৃত বান্টি খানের বিরুদ্ধে তোলাবাজি, খুন, অপহরণ-সহ একাধিক মামলা রয়েছে। ধানবাদ পুলিশের একাধিক থানায় রয়েছে সেই সমস্ত অভিযোগ। কিন্তু বান্টির খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি গোপন সূত্রে পুলিশ আধিকারিকরা জানতে পারেন বিদেশে পালানোর ছক কষছেন বান্টি। উদ্দেশ্য, বিদেশে থাকা ভাই প্রিন্স খানের কাছে পৌঁছনো। কিন্তু তার আগেই কলকাতা পুলিশের সাহায্যে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কড়া নজরদারি শুরু করেন ধানবাদ পুলিশের আধিকারিকরা। জানা যায়, বান্টি বিমান ধরতে বিমানবন্দরে পৌঁছানো মাত্র পুলিশ আধিকারিকরা তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যায়, ২০২২ সালের মার্চে উত্তরপ্রদেশের একটি রেলস্টেশন থেকে বান্টি ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর প্রায় দীর্ঘ চারবছর জেলেই ছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসে জামিনে মুক্তি পান বান্টি। কিন্তু জেল থেকে বেরিয়েই ফের অপরাধের জগতে নাম লেখেন ধৃত ওই ব্যক্তি। শুরু হয় তোলাবাজি। ধানবাদ পুলিশের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, দেশ ছেড়ে বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন বান্টি। দুবাইয়ে থাকা প্রিন্সের কাছে পৌঁছানোর লক্ষ ছিল তাঁর। কিন্তু সেই ছক ভেস্তে দেওয়া হয়েছে। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.