এবার পার্কসার্কাস স্টেশনে নামল বুলডোজার। সোমবার গভীর রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার এই স্টেশনে চলল অবৈধ হকার উচ্ছেদ অভিযান (Hawker Eviction)। চলতি মাসের শুরুতেই পার্ক সার্কাস স্টেশনে অবৈধ হকার ও ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল বলে প্রাথমিক খবর। এই অভিযান ঘিরে বিপুল সংখ্যায় পুলিশ, আরপিএফ, র্যাফ মোতায়েন ছিল। রাজ্যে পালাবদলের পর রেল স্টেশন এলাকাগুলিতে জবরদখল তোলার জন্য অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই হাওড়া, শিয়ালদহ, দমদম-সহ একাধিক স্টেশনে এই অভিযান চলেছে। এবার পার্ক সার্কাস স্টেশনেও চলল অভিযান।
আরও পড়ুন:
গতকাল, সোমবার রাত সাড়ে দশটার পর পার্ক সার্কাস স্টেশন চত্বর রেল পুলিশ ও র্যাফ ঘিরে ফেলেছিল। কোনওরকম অশান্তি যাতে না হয়, সেজন্য নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছিল। প্রথমে রেলের তরফে মাইকিং করে স্টেশন এলাকা, রেলের জমি ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়। কিছু সময় দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু স্টেশন এলাকায় ব্যবসায়ীরা কেউই তাঁদের দোকানপাট সরিয়ে নিয়ে যাননি। এরপরই নামে বুলডোজার। একে একে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ দোকান, গুমটি।
পার্কসার্কাস স্টেশন এলাকা বরাবরই ঘিঞ্জি। স্টেশনে প্রচুর সংখ্যায় অবৈধ দোকানপাট দীর্ঘদিন ধরে গজিয়েছিল বলে অভিযোগ। রেল কখনওই ওই স্টেশনে অবৈধ হকার উচ্ছেদ করতে পারেনি। রেলযাত্রীরা ওই স্টেশলে যাতায়াতের ক্ষেত্রেও বিভিন্ন সময় সমস্যায় পড়তেন বলে অভিযোগ উঠত। রাজ্যে বিজেপি সরকার আসার পরে এবার এই গুরুত্বপূর্ণ স্টেশন থেকে অবৈধ হকার উচ্ছেদ হল। গতকাল রাতে বুলডোজার নিয়ে আসা হয়। যাতে উচ্ছেদ অভিযানে কোনও বাধা দেওয়া না হয়, সেজন্য বারবার মাইকিং করা হচ্ছিল। স্টেশনের ভিতর ও বাইরে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রাখা হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই অভিযান। শিয়ালদহ দক্ষিণ শাখার এই স্টেশন এবার ফাঁকা করে দেওয়া হল।
রাজ্যের বিভিন্ন স্টেশন ও সংলগ্ন এলাকায় জমি বেআইনি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে রেল। দমদম স্টেশন এলাকায় বুলডোজার চলেছে। হাবরা, যাদবপুর স্টেশনেও অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দোকানদারদের অভিযোগ, পুর্নবাসন না দিয়ে এভাবে তাঁদের রুটিরুজি কেড়ে নিচ্ছে রেল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মিরিকে ধস, জলমগ্ন আলিপুরদুয়ার, তোর্সায় বেড়েছে জল, বিপর্যস্ত উত্তরবঙ্গে দুর্ভোগে পর্যটকরা!
-
শিল্পের খরা কাটছে জঙ্গলমহলে! ইকো টুরিজমে ভরসা করে কর্মসংস্থানের ডাক ঝাড়গ্রামে
-
বাংলায় লিচু-বিপ্লব! অত্যাধুনিক প্রযুক্তির সুবাদে আকাশপথে ভিনরাজ্যে মরশুমি ফল
-
বয়সকে তুড়িতে উড়িয়ে দুর্গম ‘মুকার বে’ শৃঙ্গ জয় ষাটোর্ধ্ব বসন্তর
-
গাড়িতে বোমা, প্রাক্তন প্রেমিকাকে অপহরণ করে ‘সহমরণে’র ফাঁদ, তারপর…