Abhishek Banerjee

আমেরিকা নয়, এসএসকেএম! অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে শর্ত দিল হাই কোর্ট

বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'ডিজে' মন্তব্য সংক্রান্ত মামলায় এই নির্দেশ।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৫:১৭

options
link
আমেরিকা নয়, এসএসকেএম! অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে শর্ত দিল হাই কোর্ট

আরও বড় আইনি ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তাঁকে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সাফ জানিয়ে দিল, রক্ষাকবচের মেয়াদ বাড়লেও এখনই বিদেশে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) তাঁকে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি। বিধানসভা নির্বাচনের প্রচারে ‘কালীঘাট’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপির উদ্দেশে ‘ডিজে’ বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই মন্তব্য সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে আজ হাই কোর্ট একথা জানিয়েছে।

Advertisement

আগামী ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি। এ প্রসঙ্গে আদালতের প্রশ্ন, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি।

এর আগে অমিত শাহকে ‘অপমানজনক’ মন্তব্য করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে মামলায় তাঁর বিদেশযাত্রার উপর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। আর সোমবার অভিষেকের ‘ডিজে’ মন্তব্য মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠলে তাঁর আইনজীবী আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর দাবি জানান। সেই আবেদন মেনে আগামী ৬ অক্টোবর পর্যন্ত তা বাড়ানো হয়। কিন্তু শর্ত দিয়েছে হাই কোর্ট। আগামী ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি। এ প্রসঙ্গে আদালতের প্রশ্ন, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি। তাঁর মন্তব্যের বিরোধিতা করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দোপাধ্যায়।

Advertisement

তাতে আইনজীবীদের বিচারপতি জানান, আদালত কখনওই চায় না আবেদনকারীর চিকিৎসায় কোনও সমস্যা হোক। তাই পরামর্শ, প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতালে তিনি চোখ সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা করে রিপোর্ট জমা দিন। তা দেখে আদালত ঠিক করবে যে বিদেশে যাওয়ার অনুমতি মিলবে কিনা।

Advertisement

উল্লেখ্য, ২০১৬ সালে ডানকুনি হাইওয়েতে কাছে পথ দুর্ঘটনায় বাঁ চোখে বড়সড় আঘাত পান অভিষেক। সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলে। পরবর্তী সময়ে তিনি আমেরিকাতেও চিকিৎসা করান। নির্দিষ্ট সময় পরপর সেখানে চেকআপের জন্য যেতে হয় তৃণমূল সাংসদকে। তবে আদালতের নির্দেশ মেনে আপাতত আগামী দু’মাস তিনি বিদেশে যেতে পারবেন না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.