হাই কোর্টে ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মিলল না সার্বিক রক্ষাকবচ! বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, অভিষেকের তো রক্ষাকবচ রয়েছে। আবার কী প্রয়োজন? তৃণমূল নেতার আইনজীবী কপিল সিব্বল জানান, রক্ষাকবচ আছে একটি মামলায়। ডিজে মন্তব্যের জেরে মামলায় রক্ষাকবচ রয়েছে। তাঁরা সার্বিক রক্ষাকবচের আবেদন করছেন। বিচারপতির পর্যবেক্ষণ, সব ক্ষেত্রে একইভাবে রক্ষাকবচ কীভাবে দেয়া যায়? এতে তদন্তে ক্ষতি হতে পারে। রাজ্যের আইনজীবী এসভি রাজু জানান, তাঁর সময় লাগবে। আগামী ৩০ জুলাই পরবর্তী শুনানি।
আরও পড়ুন:
জানা গিয়েছে, অভিষেকের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় ৮টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ডিজে মন্তব্য মামলায় রক্ষাকবচ রয়েছে। বাকি মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলা শুনানির জন্য ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল আদালতে সব মামলার রক্ষাকবচের আবেদন করেন। বিচারপতি জানান, এক একটা অভিযোগ এক এক রকম। সবক্ষেত্রে একইভাবে রক্ষাকবচ কীভাবে দেয়া যায়? এতে তদন্তের ক্ষতি হতে পারে। শিলিগুড়ির অভিযোগ আলাদা, ভবানীপুরের অভিযোগ ভিন্ন।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন রক্ষাকবচ পেয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে আনেন সিব্বল। তিনি প্রশ্ন করেন, শুভেন্দু অধিকারীর যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি কীভাবে এই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন পেয়েছেন? আদালত জানায়, মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুলবেন না। তাঁর ক্ষেত্রে সার্বিক প্রোটেকশন ছিল না। কিছু মামলায় এককভাবে অন্তর্বর্তী রক্ষাকবচ অথবা আগাম জামিনে ছিলেন।
যেহেতু আজ সব পক্ষের কথা শোনা সম্ভব হয়নি। মামলার পরবর্তী শুনানির তারিখ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ৩০ জুলাই। তবে এই কয়দিনের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হলে, তিনি আদালতের দৃষ্টি আর্কষণ করতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ