গোবিন্দ রায়: পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল কর্মী খুনের মামলায় আগাম জামিন পেলেন নওশাদ সিদ্দিকি। ভাঙড়ের আইএসএফ বিধায়কের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। গত বছরের ১৬ জুন খুন হন তৃণমূল কর্মী রাজু নস্কর। সেই মামলায় অভিযুক্ত ছিলেন নওশাদ।
পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন পর্ব জমার শেষ দিনে ভাঙড়ে তীব্র অশান্তির পরিবেশ তৈরি হয়। বোমাবাজি হয়। এলাকার বেশ কয়েকটি বাড়ি, দোকান ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়। তাতে একজন আইএসএফ এবং দুজন তৃণমূল কর্মী-সহ তিনজনের মৃত্যু হয়। তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা রুজু হয়। প্রত্যেকের বিরুদ্ধে খুন, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। সিআইডি তদন্তভার নেয়। খুনের ঘটনায় তথ্যের খোঁজে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন আইএসএফ বিধায়ক।
[আরও পড়ুন: ‘ডাকলেই যাবে কেন?’, গভীর রাতে মিটিং নিয়ে মহিলাদেরই তোপ সন্দেশখালির তৃণমূল নেত্রীর]
এই মামলায় আগাম জামিন পেতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন নওশাদ সিদ্দিকি। কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। স্বাভাবিকভাবেই হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে আইএসএফ বিধায়ক।
[আরও পড়ুন: ‘এমন সত্যি যা শিহরিত করে’, সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে তথ্যচিত্র প্রকাশ বিজেপির]
সর্বশেষ খবর
-
সুশান্তের ম্যানেজারের মৃত্যুতে সিবিআই তদন্ত! ‘৬ বছরের অপেক্ষা’, আদালতে কান্নায় ভেঙে পড়লেন বাবা
-
মাচা শো-তে ‘বেসুরো’ গান গেয়ে হাসির খোরাক, সমালোচকদের কী জবাব ঋতুপর্ণার?
-
টানা বৃষ্টিতে ত্রিপল বিলি করছিলেন বিধায়ক, না পেয়ে বাড়ির সামনে মলত্যাগ করলেন ক্ষুব্ধ ব্যক্তি!
-
অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা, রাম মন্দিরে অনুদানের চেক ৪ কোটির! এবার ফাঁস নয়া কেলেঙ্কারি
-
ঝুলছে শুধুই দেওয়াল, জলের তলায় ক্লাসঘর! গঙ্গার রোষে বিপন্ন মালদহের একাধিক স্কুল