গোবিন্দ রায়: পূর্ব কলকাতায় বহু জলাভূমি বুজিয়ে গড়ে উঠেছে আবাসন। যা আদতে বেআইনি। এবার বেআইনি নির্মাণগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এবার যৌথ দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট(Calcutta HC)।
গার্ডেনরিচ কাণ্ডের পর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া রাজ্য ও আদালত। একাধিক নির্মাণ ফাঁকা করার ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। কিন্তু বেআইনি নির্মাণগুলি চিহ্নিত করে সেগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলেও তা কার্যকর করতে পারেনি সিইএসসি ও ডব্লুবিএসইডিসিএল। সমস্ত বেআইনি নির্মাণ এখনও চিহ্নিত না হওয়ায় নির্দেশ কার্যকর করা যাননি বলে একযোগে জানিয়েছে জানিয়েছে দুই বিদ্যুৎ প্রদানকারী সংস্থা।
[আরও পড়ুন: বিতর্কের অবসান, বেঙ্গল সাফারি পার্কের সিংহ ‘আকবর’ ও সিংহী ‘সীতা’র নামবদল]
এর পরই যৌথ দল গঠন করে বেআইনি নির্মাণ চিহ্নিত করে সেগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিযোগ, পূর্ব কলকাতায় জলাভূমিতে অন্তত ৫৫০টি বেআইনি নির্মাণ রয়েছে। বৃহস্পতিবার আদালতের নির্দেশ, পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ, সিইএসসি ও ডব্লুবিএসইডিসিএল যৌথভাবে অনুসন্ধান করে বেআইনি নির্মাণ চিহ্নিত করবে।
[আরও পড়ুন: বাংলাদেশে নিষিদ্ধ জামাত, কোটা আন্দোলনের পর কড়া পদক্ষেপ হাসিনা সরকারের]
সর্বশেষ খবর
-
বিদেশে ‘ব্রাত্য’ বাংলার আম, নেপথ্য কারণ জানলে চমকে যাবেন
-
বিধানসভা অভিযানের জের, ঝাড়খণ্ডে ৬০০ আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা, অনশনের হুমকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর
-
টানা ব্যর্থতার পরও ‘নিরাপদ’ গম্ভীরের চাকরি, সিদ্ধান্ত বোর্ডের, নেপথ্যে দু’ই ফ্যাক্টর
-
আগামী শিক্ষাবর্ষেই স্কুলপাঠ্যে শ্যামাপ্রসাদ অধ্যায়, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
গাঁজা সেবন করে চালকের আসনে এয়ার ইন্ডিয়ার পাইলট! ডোপ টেস্ট সংক্রান্ত নিয়মবিধি পর্যালোচনার নির্দেশ কেন্দ্রের