Calcutta HC

আর জি কর ও নবান্ন অভিযানে নামায় মামলা, হাই কোর্টে রক্ষাকবচ পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর

এফআইআরগুলি খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন ভাস্কর। মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ আগস্ট।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ২০:৫৫

options
link
আর জি কর ও নবান্ন অভিযানে নামায় মামলা, হাই কোর্টে রক্ষাকবচ পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর
ফাইল ছবি।

হাই কোর্টে স্বস্তি পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। নবান্ন অভিযান সংক্রান্ত এফআইআর ও আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল-সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। নির্দেশ কলকাতা হাই কোর্টের। মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ আগস্ট। রক্ষাকবচ মেয়াদ বৃদ্ধি পাওয়ার পর ভাস্কর জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে আশ্বাস দিয়েছেন, আন্দোলনের সময় দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবেন তিনি।

Advertisement

নবান্ন অভিযানের পর ও আর জি কর আন্দোলনে সুর চড়ানোয় ভাস্করের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এফআইআরগুলি খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন ভাস্কর। আদালতে ভাস্করের আইনজীবী দাবি করেন, ভাস্করের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে। সেই মামলার শুনানিতে আদলত স্পষ্ট জানিয়েছে, পুলিশ কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না।

Advertisement

এ দিন ভাস্কর দাবি করেন, নিয়োগ দুর্নীতি থেকে আর জি কর-কাণ্ড ও নবান্ন অভিযানে পথে নেমে সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একের পর এক মামলা দায়ের করেছিল তৃণমূল সরকার। ভাস্কর বলেন, “বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাগুলি করা হয়েছিল। নতুন সরকার নিশ্চয়ই সেগুলি পুনর্বিবেচনা করবে। আমি আশাবাদী, আগামী দিনে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.