Census

স্কুলের সময়েই করা যাবে জনগণনার কাজ, শিক্ষকদের স্বস্তি দিয়ে হাই কোর্টে জানাল রাজ্য

এই প্রথমবার রাজ্যজুড়ে অনলাইনে জনগণনা হয়।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৯:০৫

options
link
স্কুলের সময়েই করা যাবে জনগণনার কাজ, শিক্ষকদের স্বস্তি দিয়ে হাই কোর্টে জানাল রাজ্য
প্রতিদিন গ্রাফিক্স

এবার থেকে স্কুলের সময়েই করা যাবে বাড়ি বাড়ি ঘুরে জনগণনার কাজ। শিক্ষকদের বড়সড় স্বস্তি দিয়ে বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta HC) এই সিদ্ধান্ত জানায় রাজ্য। জানানো হয়েছে, শিক্ষকদের সপ্তাহান্তে জনগণনার কাজে পাঠানোর যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

Advertisement

গত ১৬ আগস্ট থেকে বাড়ি বাড়ি ঘুরে জনগণনার (Census) কাজ শুরু হয়েছে। স্কুল শিক্ষকদের ওই কাজে নিযুক্ত করা হয়েছে। বলা হয়েছিল, স্কুলে পড়ুয়াদের দেখভালের পর সপ্তাহান্তে কিংবা ছুটির দিনগুলিতে জনগণনার কাজ করতে হবে। স্বাভাবিকভাবে সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন শিক্ষক-শিক্ষিকারা। বিরোধিতার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্য ও কেন্দ্রের অবস্থানের মধ্যে চরম সমন্বয়ের অভাব দেখে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি। রাজ্যের দাবি, স্কুলের সময়ে শিক্ষক শিক্ষিকারা জনগণনার কাজ করলে তাতে পঠনপাঠন ব্যাহত হবে। তবে কেন্দ্র সেই দাবির ঘোরতর বিরোধিতা করে। বলা হয়, জনগণনার কাজের জন্য স্কুল চলাকালীনই শিক্ষকদের ব্যবহার করা উচিত।

Advertisement

দু’পক্ষের জটিলতার ফলেই স্কুলশিক্ষা অধিকর্তার দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলের সময় জনগণনার কাজ করলে তাদের ‘অন ডিউটি’ হিসাবেই ধরা হবে। তবে তাতে কোনওভাবেই যেন পড়ুয়াদের পঠনপাঠন ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নয়া নির্দেশিকায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে শিক্ষকরা। উল্লেখ্য, এই প্রথমবার রাজ্যজুড়ে অনলাইনে জনগণনা হয়। সেলফ এনুমারেশনে রাজ্য সবচেয়ে এগিয়ে মালদহ। জেলার মোট বাড়ির ৯৬.৩৯ শতাংশই সেলফ এনুমারেশন সেরে ফেলেছে। তাৎপর্যপূর্ণভাবে এই কাজে সবথেকে পিছিয়ে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা। সেখানে মাত্র ৮৬.৬৯ শতাংশ সেলফ এনুমারেশন সম্পন্ন হয়েছে। তালিকার শেষের দিকে রয়েছে কলকাতা ও পুরুলিয়া জেলা। এই দুই জেলায় সেলফ এনুমারেশন হয়েছে যথাক্রমে ৮৭.০১ শতাংশ ও ৮৭.৪৯ শতাংশ। গত সোমবার পর্যন্ত রাজ্যের রিপোর্ট থেকে এই তথ্য মিলেছে। অনলাইনে সেলফ এনুমারেশন শেষে এবার জনগণনার (Census) কাজে যুক্ত কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। যাঁরা অনলাইনে সেলফ এনুমারেশন করতে পারেননি, তাঁদের তা করে দেবেন ওই কর্মীরা। পাশাপাশি অনলাইনে সেলফ এনুমারেশন করা তথ্যও যাচাই করে দেখবেন কর্মীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.