বড় বড় অগ্নিকাণ্ড, বহু প্রাণহানির পরেও টনক নড়েনি পূর্বতন তৃণমূল সরকারের। সেই সময়ের ঢিলেঢালা অগ্নি নির্বাপণ ব্যবস্থার খেসারত দিতে হল ৯ জন। বুধবার নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের (New Market Hotel Fire) ঘটনায় মমতা সরকারকে দুষে এমনই দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
এই বিষয়ে আরও খবর
এক্স হ্যান্ডলে তিনি ক্ষোভ উগরে দেন। লেখেন, ‘এই ভয়াবহ দুর্ঘটনা বছরের পর বছরের উদাসীনতার ফল। বহু বছর ধরে রাজ্য সরকার পরিকাঠামোর দিকে কোনও নজর দেয়নি। একের পর এক হোটেল, ব্যবসায় অনুমতি দেওয়া হয়েছে। অথচ ন্যূনতম অগ্নি নির্বাপণ ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি। ফায়ার অডিটের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আমরা এখন সেই সমস্ত গলদ সামাল দেওয়ার চেষ্টা করছি।’ মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপনও করেন তিনি। এই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের সিট গঠনের নির্দেশ দেন। নিহতের পরিবারের লোকজন সুবিচার পাবেন বলে আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় শোকপ্রকাশ করেন।
Shocked and anguished by the tragic fire incident at the hotel on Mirza Galib Street in Kolkata.
While we remain focused on the rescue & relief operations and conduct investigation regarding what went wrong, it is impossible to ignore the reality we are facing today. This…
— Suvendu Adhikari (@SuvenduWB) August 19, 2026
এদিকে, এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল ডিজি ফায়ারের কাছে রিপোর্ট তলব করেন। অগ্নিনির্বাপন ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা? হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতিপত্র ছিল কিনা? এই ধরনের একাধিক প্রশ্ন সম্বলিত রিপোর্ট মুখ্যসচিব চেয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
স্কুলের সময়েই করা যাবে জনগণনার কাজ, শিক্ষকদের স্বস্তি দিয়ে হাই কোর্টে জানাল রাজ্য
-
স্বামীর ‘প্রেমিকা’কে দেখে চড়াও স্ত্রী, ভরা বাজারে নাক-মুখ ফাটিয়ে রক্তারক্তি কাণ্ড
-
নিষিদ্ধ ওষুধ সেবনে নিষেধাজ্ঞা, লজ্জায় ‘স্বেচ্ছা নির্বাসনে’ অজি তারকা
-
শর্টস পরে ‘মারাঠা’ ঐতিহ্যের দুর্গে! নাবালিকাকে বেধড়ক মার, আক্রান্ত পরিবারও
-
দিল্লিতে জ্বালানি ভরার সময় সিএনজি সিলিন্ডারে বিস্ফোরণ, মৃত ৩, আশঙ্কাজনক আর তিনজন



