আদালত অবমাননা করে রাস্তা আটকে একুশের জুলাইয়ের সমাবেশ (21 July TMC Rally) করায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে এবার হলফনামা তলব। কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। পরের দু’সপ্তাহে হলফনামা দিলে আগামী ১৭ আগস্ট মামলার শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন:
শুক্রবার হাই কোর্টে শুনানিতে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করবেন। প্রশ্ন ওঠে, তাহলে অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন? কল্যাণ সোজাসাপটা কোনও জবাব দেননি। পরিবর্তে খানিকটা ইতস্ততবোধ করেন। আদালতের বক্তব্য, তাহলে তাঁর বিরুদ্ধে রুল জারি করতে হবে। সম্প্রতি অভিষেকের বিধানসভায় সই জাল মামলা থেকে কল্যাণকে সরিয়ে দেওয়া হয়। তখনই ক্ষুব্ধ কল্যাণ জানিয়েছিলেন আর অভিষেকের হয়ে মামলা লড়বেন না তিনি। তাই এদিন কল্যাণ ইতস্তত করেন বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২০১৮ সালে তৃণমূল-সহ রাজ্যের মোট ৩৮টি রাজনৈতিক দলকে নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। কলকাতা হাই কোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে মামলা ওঠে। বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, বড় কোনও রাজনৈতিক সভা বা মিছিল হলে কলকাতায় ব্যাপক যানজট হয়। তাতে ভুগতে হয় সাধারণ মানুষ, নিত্যযাত্রীদের। অ্যাম্বুল্যান্স বা অন্যান্য জরুরি পরিষেবাও এর ফলে বাধাপ্রাপ্ত হয়। তা অত্যন্ত উদ্বেগের। রাজনৈতিক সভার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে যেতে পারে না, জানিয়েছিল আদালত।
আদালতের তরফে জানানো হয়, সভার জন্য কোনও বড় কিংবা প্রধান রাস্তা বন্ধ করা যাবে না। পথচারী এং যানবাহন চলাচলের জন্য রাস্তার একাংশ খোলা রাখতে হবে। অ্যাম্বুল্যান্স কিংবা অন্যান্য জরুরি পরিষেবায় যাতে কোনওরকম বাধা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। সভা বা মিছিলে ভাঙচুর কিংবা অশান্তি হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলেও জানায় হাই কোর্ট। তা সত্ত্বেও সে নির্দেশ অগ্রাহ্য করে তৃণমূল। রাস্তা আটকে বছরের পর বছর হয়েছে তৃণমূলের ২১ জুলাইয়ের সভা। তাই আদালত অবমাননার অভিযোগে এবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলফনামা তলবের নির্দেশ আদালতের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ