Calcutta High Court

রেকর্ড না দেখে ফ্ল্যাট ভেঙেছে কেএমসি! ‘অত্যন্ত বেপরোয়া’, পুনর্নির্মাণের নির্দেশ হাই কোর্টের

এই কাজ 'অত্যন্ত লজ্জাজনক' বলে পর্যবেক্ষণ হাই কোর্টের। ফ্ল্যাটটি পুনর্নির্মাণের জন্য কেএমসিকে সময়ও বেধে দিয়েছেন বিচারপতি।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৭:৪৬

options
link
রেকর্ড না দেখে ফ্ল্যাট ভেঙেছে কেএমসি! ‘অত্যন্ত বেপরোয়া’, পুনর্নির্মাণের নির্দেশ হাই কোর্টের
ফাইল ছবি।

ফ্ল্যাট ভাঙার আগে নথি যাচাই করেনি কলকাতার পুরসভা। রেকর্ড না দেখেই ভুল করে ভেঙে দেওয়া হয়েছে ফ্ল্যাট। এই ঘটনায় এবার কলকাতা পুরসভাকে ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট। পুরসভার নিজস্ব রেকর্ড না দেখেই ভাঙার নির্দেশ দিয়ে এখন সেই তথ্য ‘নজরে আসেনি’ বলে সাফাই দেয় পুরসভা। এই কাজ ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে পর্যবেক্ষণ হাই কোর্টের। ফ্ল্যাটটি পুনর্নির্মাণের জন্য কেএমসিকে সময়ও বেধে দিয়েছেন বিচারপতি।

Advertisement

বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ জানায়, ভাঙার আগে রেকর্ড যাচাই না করে পুর কর্তৃপক্ষ ‘অত্যন্ত বেপরোয়া’ আচরণ করেছে। তাই তড়িঘড়ি ফ্ল্যাট নির্মাণ করে দিতে হবে কেএমসিকে। কলকাতা হাই কোর্ট কেএমসিকে ওই ফ্ল্যাটের ভেঙে যাওয়া ছাদ ৮ সপ্তাহের মধ্যে পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছে।

Advertisement

সম্প্রতি কলকাতার আনন্দ পালিত রোডের আবাসনের চতুর্থ তলার তাপস মজুমদারের ফ্ল্যাট ভেঙে দেয় পুরসভা। তিনি কলকাতা হাই কোর্টে জানান, তাঁর অনুমোদিত জি+৪ বাড়ির ছাদ ভেঙে দিয়েছে কেএমসি। অভিযোগ ছিল, ডেভেলপার উপরের তলায় বেআইনি নির্মাণ করেছিল। মামলার শুনানিতে কেএমসি জানায়, অনুমোদন ২০১৪-এ শেষ হয়ে গিয়েছিল, তাই পঞ্চম তলা ভাঙা হয়েছে। কিন্তু আদালত বলে, ভাঙার নির্দেশে এই কারণ উল্লেখ ছিল না। পরে হলফনামায় নতুন যুক্তি তোলে পুরসভা। ক্ষতিপূরণের দাবি নিয়ে মামলাকারীকে উপযুক্ত ফোরামে আবেদন করতে বলেছে আদালত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.