Calcutta High Court

নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ৫০ বছরের পুরনো ‘বিপজ্জনক’ বাড়ি ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাই কোর্টের

ডায়মন্ড হারবার রোডের উপর অবস্থিত ৫০ বছরের পুরনো ওই বহুতলে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই বলে অভিযোগ। আর তাই দমকল বিভাগের তরফে ওই বাড়িটি বিপজ্জনক বলে উল্লেখ করে আলিপুর থানাকে একটি নির্দেশিকা পাঠানো হয়।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ০০:০৪

options
link
নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ৫০ বছরের পুরনো ‘বিপজ্জনক’ বাড়ি ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাই কোর্টের
কলকাতা হাই কোর্ট। ফাইল ছবি

তিলজলার পর এবার আলিপুরে ১১৭ নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ ডায়মন্ড হারবার রোডে ৫০ বছরের পুরনো একটি ‘বিপজ্জনক’ বাড়ি ভাঙা নিয়ে দমকল দপ্তরের জারি করা নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। জরুরি ভিত্তিতে শনিবার দুপুরে বিচারপতি ভট্টাচার্যের বিশেষ বেঞ্চে শুনানি হয়। আদালতের নির্দেশ, আগামী ৩০ জুন পর্যন্ত ওই বহুতলটি নিয়ে কোনও পদক্ষেপ করা যাবে না।

Advertisement

ডায়মন্ড হারবার রোডের উপর অবস্থিত ৫০ বছরের পুরনো ওই বহুতলে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই বলে অভিযোগ। আর তাই দমকল বিভাগের তরফে ওই বাড়িটি বিপজ্জনক বলে উল্লেখ করে আলিপুর থানাকে একটি নির্দেশিকা পাঠানো হয়। বলা হয়, কোনোরকম ফায়ার সেফটি না-থাকায় ওই বহুতলটি দ্রুত ফাঁকা করে দিতে হবে। আর ২৪ ঘণ্টার মধ্যে তা ভেঙে ফেলতে হবে। সেই নির্দেশিকা জারি হওয়ার পর জরুরি ভিত্তিতে বহুতলের বাসিন্দারা কলকাতা হাই কোর্ট একটি মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিচার করে শনিবার দুপুরে বিচারপতি ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি শুরু হয়। আদালত জানতে চায়, ”কেন বহুতলটি ভাঙার নোটিশ পাঠানো হয়েছে?” বাসিন্দাদের আইনজীবী কিশোর দত্ত বলেন, “১৫ মে রাজ্যের দমকল দপ্তরের তরফে থেকে একটি নোটিস দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, আবাসন আজকেই খালি করে দিতে হবে ৷” এদিন রাজ্য সরকার ও দমকলের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

Advertisement

বলে রাখা প্রয়োজন, তিলজলা অগ্নিকাণ্ডের পর শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ নির্মাণের বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অবৈধ নির্মাণে বুলডোজার দাওয়াই দেন তিনি। যদিও ইতিমধ্যে তিলজলার বাড়ি ভাঙার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। এবার ডায়মন্ড হারবার রোডে ৫০ বছরের পুরনো একটি ‘বিপজ্জনক’ বাড়ি ভাঙার সিদ্ধান্তেও স্থগিতাদেশ আদালতের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.