Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে উত্তেজনা, মাথা ফাটল ডিএসও কর্মীর

এই ঘটনায় আহত হন এআইডিএসও-র কয়েকজন কর্মী। আক্রান্তদের মধ্যে এক ছাত্রের মাথা ফেটে গিয়েছে।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ২০:০২

options
link
কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে উত্তেজনা, মাথা ফাটল ডিএসও কর্মীর
ফাইল ছবি।

নির্বাচন পরবর্তী হিংসার আঁচ পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়েও। সোমবার গণনার পর মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে হঠাৎ দুষ্কৃতীরা হামলা চালায়। ক্যাম্পাসে ঢুকে এআইডিএসও-র ব্যানার, ফেস্টুন ছিড়তে থাকেন দুষ্কৃতীরা। এই কাজে বাধা দেওয়া হলে কয়েকজন এআইডিএসও কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্তদের মধ্যে এক ছাত্রের মাথা ফেটে গিয়েছে। আক্রান্তদের অভিযোগ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির গুন্ডাবাহিনী এই হামলা চালিয়েছে। এই ঘটনায় কলেজ স্ট্রিট চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Advertisement

মঙ্গলবার বিকেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। এই ঘটনায় জখম হয়েছেন এআইডিএসর কয়েকজন কর্মী-সমর্থক। এই ঘটনায় ৭ জন ছাত্র জখম হন। তাঁদের মধ্যে এক ছাত্রের মাথা ফেটে গিয়েছে। জখমদের গুরুতর অবস্থায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
West Bengal Assembly Election Result 2026: Tension at Calcutta University’s College Street campus; DSO worker seriously injured.
হামলার মুহূর্তের ছবি। নিজস্ব ছবি।

এআইডিএসও-র অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরের দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আচমকা হামলা চালায় এবিভিপির সমর্থকরা। তাঁদের হাতে ছিল বাঁশ, লাঠি। ক্যাম্পাসে ঢুকে এআইডিএসও-র ব্যানার ছেড়ার চেষ্টা করেন দুষ্কৃতীরা। তাদের বাধা দিতে গেলে এআইডিএসও সমর্থকদের উপর হামলা চালানো হয়। ডিএসও-র দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগত গুন্ডাদের প্রবেশ বন্ধ করতে হবে। পাশাপাশি এই হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তেরও আর্জি জানানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গতকাল রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ২০৭টি আসনে জিতে প্রথমবার বাংলার ক্ষমতা দখল করেছে বিজেপি। ১৫ বছরের তৃণমূল সরকারের পতন হয়েছে। এরপর থেকেই দিকে দিকে তৃণমূলের পার্টি অফিসে হামলা, কর্মীদের মারধরের ঘটনা সামনে আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে। এবার এই হিংসার ঘটনা থেকে বাইরে থাকল না কলকাতা বিশ্ববিদ্যালয়ও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.