বাংলায় বিজেপি সরকার আসুক, ঈশ্বরের কাছে এই মনস্কামনা করেছিলেন। তা পূরণ হতেই সাত কিলোমিটার দণ্ডি কেটে কালী মন্দিরে পুজো দিলেন এক বিজেপি কর্মী। তাঁকে দেখে কেউ ছবি তুললেন, কেউ ভিডিও করলেন।
এই বিষয়ে আরও খবর
একুশেই বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি। সেই লক্ষ্যে লড়াইও করেছিল। কিন্তু সেবার স্বপ্ন অধরাই রয়ে গিয়েছিল। সেই থেকে শিক্ষা নিয়ে ছাব্বিশে কয়েকগুণ বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। রাজ্যের বিজেপি কর্মী-সমর্থকরাও স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ডবল ইঞ্জিন সরকারের। জানা গিয়েছে, বড়ঞা বিধানসভার শাবলদহ গ্রামের বাসিন্দা বিকাশ ঘোষ নামে এক বিজেপি কর্মী রাজ্যে বিজেপি সরকার চেয়ে মানত করেছিলেন মা কালীর কাছে।
পূরণ হয়েছে তাঁর মনবাঞ্চা। মঙ্গলবার দেখা গেল শাবলদহ গ্রাম থেকে বড়ঞা থানা পর্যন্ত দণ্ডি কেটে মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিলেন বিকাশ। জানা যায়, এদিন সকালে গ্রামের বাড়ি থেকে যাত্রা শুরু করেন বিজেপি কর্মী। দীর্ঘ প্রায় সাত কিলোমিটার পথ তিনি দণ্ডী কেটে অতিক্রম করেন। তার এই কর্মকাণ্ড ঘিরে কৌতূহল ছড়ায় এলাকায়। পথচলতি বহু মানুষ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখেন এবং কেউ কেউ মোবাইলে ভিডিওও তুলতে দেখা যায়। শেষ পর্যন্ত বড়ঞা থানার কাছে অবস্থিত মা কালীর মন্দিরে পুজো দেন যুবক।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ
-
মক্কায় তৈরি মুসলিম ন্যাটো ‘কাগুজে বাঘ’! যুদ্ধ বাঁধলে সত্যিই কি পাকিস্তানে সেনা পাঠাবে তুরস্ক-সৌদি?
-
খিচুড়ির সঙ্গে ডিম, বোনাস গজা, শনিবারের মিড-ডে মিলে খুশি পড়ুয়ারা
নিবেদিত






