শ্রীষিতা ঘোষ : কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে এবার মিলবে বিনামূল্যে ‘ওয়াইফাই’ পরিষেবা৷ চলতি বছর থেকে এই পরিষেবা চালু হতে চলেছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী মাসে ইন্টারনেট কমিটির সঙ্গে বৈঠকে বসছে কর্তৃপক্ষ৷ সবদিক খতিয়ে দেখে দ্রুত সবক’টি হস্টেলে ওয়াইফাই পরিষেবা চালু করা হবে।
পথের বলি মাধ্যমিক পরীক্ষার্থী-সহ দুই
বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ১৭টি হস্টেল রয়েছে৷ কলা, বিজ্ঞান, বাণিজ্য, প্রযুক্তি, আইন, সববিষয় মিলিয়ে প্রায় দু’হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী হস্টেলে থাকেন। গবেষক ছাত্রছাত্রীরাও অনেকেই হস্টেলে থেকে বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ করেন৷ তাঁরা সকলেই বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পেলে উপকৃত হবেন বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
সহ উপাচার্য (শিক্ষা) স্বাগত সেন বলেন, “হস্টেলের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বিনামূল্যে ইণ্টারনেট পরিষেবার জন্য দাবি জানাচ্ছিলেন। তা বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট কমিটিকে জানানো হয়। কমিটির পক্ষ থেকে সম্মতি মিলেছে৷ কীভাবে এই পরিষেবা প্রতিটি হস্টেলে দেওয়া যাবে সে বিষয়ে আলোচনা করতে বৈঠক ডাকা হয়েছে৷”
সোশ্যাল মিডিয়ায় নয়া সেনসেশন রামানন্দ সাগরের নাতনি সাক্ষী
সর্বশেষ খবর
-
‘রাম ধনীদের দেবতা, শিব গরিবের’, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মন্তব্যে বিতর্ক
-
‘রাতটা স্মরণীয় করে রাখার চেষ্টা করব’, ব্রাজিল ম্যাচের আগে হুঙ্কার উইলিয়ামসের
-
৬ মাসের শিশুর প্রাণ বাঁচাতে প্রয়োজন ১৭ কোটি! জনতার দরবারে ‘ত্রাতা’ হয়ে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
শত্রু এখন বন্ধু! পাক ক্রিকেটের ‘সুদিন’ ফেরাতে সমালোচক আখতারকে বড় দায়িত্ব দিচ্ছেন নকভি
-
ড্রাইভার-কন্ডাক্টর থেকে বাসমালিক, গণপরিবহণ সচল নারীদের বাসযাত্রায়