সুব্রত বিশ্বাস: ন্যাশনাল হাইওয়ের টোলপ্লাজাগুলিতে সশস্ত্রবাহিনীর কর্মীদের হয়রান করা চলবে না। লিখিত নির্দেশিকায় এই তথ্য স্পষ্ট করে দিলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটির জেনারেল ম্যানেজার শৈলেশ কুমার। তিনি বলেন, হাইওয়ের টোলপ্লাজাগুলিতে সশস্ত্র বাহিনীর অফিসাররা প্রায়ই হয়রান হচ্ছেন বলে অভিযোগ। এই হয়রানি বন্ধ করতে হবে। দেশ রক্ষায় এই বাহিনীর গুরুত্ব অপরিসীম। ফলে তাঁদের উপযুক্ত সম্মান প্রদর্শন করা উচিত। এই সম্মানার্থে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসারদের টোলপ্লাজাগুলিতে ছাড় দেওয়া হয়। এই নির্দেশ বহাল রাখা হল। টোলপ্লাজা কর্তৃপক্ষকে নজর রাখতে হবে, যদি কেউ নিজেকে সশস্ত্রবাহিনীর কর্তা হিসেবে পরিচয় দেন তাহলে তা মেনে নিতে হবে। যদি টোলবুথের কর্মীদের সন্দেহও হয়, তবুও তাঁকে সম্মানের সঙ্গেই ছেড়ে দিতে হবে।
[মোদির রাজ্যে আদিবাসী তরুণীকে অপহরণ করে ২ সপ্তাহ ধরে লাগাতার ধর্ষণ]
উল্লেখ্য, সশস্ত্রবাহিনীর কর্তাব্যক্তিরা ছাড় পেলেও ব্যাতিক্রম ছিলেন আরপিএফ আধিকারিকরা। তবে এই ছাড়ের তালিকায় এবার আরপিএফ আধিকারিকরাও অন্তর্ভুক্ত হলেন। আরপিএফ সশস্ত্রবিভাগ হলেও এতদিন এই সুবিধা আধিকারিকরা পেতেন না। কেন না তাঁরা পরিচয়ে ভারতীয় রেলের আধিকারিক। স্বচিত্র পরিচয়পত্রেও ভারতীয় রেলের উল্লেখ রয়েছে। যদিও এখন থেকে রেলের আধিকারিক হয়েও আরপিএফরা এই সুবিধা ভোগ করতে পারবেন। আরপিএফরাও আর্মড ফোর্সেস অফ ইন্ডিয়ার অন্তর্গত। সেই জন্যেই এই ছাড়, এমনটাই জানিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?