Census

১ আগস্ট থেকে রাজ্যে শুরু জনগণনা, ‘রাজনীতি খুঁজবেন না’, আগের সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানালেন, এবারই প্রথম জিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৬:৫০

options
link
১ আগস্ট থেকে রাজ্যে শুরু জনগণনা, ‘রাজনীতি খুঁজবেন না’, আগের সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী
১ আগস্ট থেকে রাজ্যে শুরু জনগণনা, 'রাজনীতি খুঁজবেন না', বললেন মুখ্যমন্ত্রী

জনগণনা সংক্রান্ত বৈঠক শেষে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানালেন, আগামী ১ আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। ১৫ আগস্ট পর্যন্ত থাকছে সেলফ এনুমারেশন ব্যবস্থা। কাজ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী জানালেন, এবারই প্রথম জিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা। শুভেন্দু স্পষ্টভাবে বললেন, “জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। অনুপ্রবেশকারীদের জন্য বদলেছে জনবিন্যাস। মনে রাখবেন এর সঙ্গে রাজনীতি বা জাতপাতের কোনও সম্পর্ক নেই।” পাশাপাশি পূর্বতন সরকারকে নিশানা করে বললেন, “আগের সরকারের গোয়ার্তুমির জন্য আমরা পিছিয়ে পড়েছি।”

Advertisement

আগস্ট জনগণনা হতে পারে, এই ইঙ্গিত মিলেছিল আগেই।  শুক্রবার বৈঠকের পর জনগণনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রক্রিয়া ঘোষণার পর মুখ্যমন্ত্রী জানান, আগামী ১ আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। ১৫ আগস্ট পর্যন্ত বাসিন্দারা সেলফ এনুমারেশন। গোটা প্রক্রিয়া নিয়ে আমজনতার যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে চালু করা হচ্ছে হেল্প লাইন নম্বর। দেশব্যাপী যে নম্বরটি চালু করা হবে, সেটি হল ১৮৫৫। চালু করা হবে আরেকটি ল্যান্ড লাইন নম্বর। সেটি- ০৩৩-২৩৩৫ ৯৫০৩। চালু করা হয়েছে ওয়েবসাইট- www.westbengal.census. gov.in। জনগণনা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন, ভয়। এদিন তা নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। বাংলায় শেষ জনগণনা হয়েছে ২০১১ সালে। পূর্বতন সরকার তারপর আর সেন্সাস করেনি। তৎকালীন মুখ্যসচিব সম্মতি দেননি। তবে এখন বাংলার যা পরিস্থিতি, অনুপ্রবেশকারীদের কারণে যেভাবে জনবিন্যাস বদলে গিয়েছে, তাই জনগণনা জরুরি।”

Advertisement

এদিন অনুপ্রবেশকারী প্রসঙ্গ উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, “প্রচুর বাংলাদেশিরা জনগণনার ভয়ে পালাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে যারা হোল্ডিং সেন্টারে রয়েছেন তাঁদের কেউ প্রয়োজনীয় নথি দেখাতে পারবে না।” তবে জনগণনায় এদেশের, বাংলার নাগরিকদের যে কোনও উদ্বেগের কারণ নেই তা বুঝিয়েছেন শুভেন্দু। তিনি বলেন,  “জনগণনার সঙ্গে রাজনীতি, জাতপাতের কোনও সম্পর্ক নেই। এটা আমাদের দায়বদ্ধতা।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.