West Bengal Assembly Election

রাজ্যে পরিবর্তনের সাক্ষী! ১৮ বছর পর সেই বাড়ি থেকে সরল সিইও দপ্তর

বামারলরির বিল্ডিং-এর দোতলা এবং তিন তলায় রাজ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও দপ্তর ছিল। প্রায় ১৮ বছর ধরে এই অফিসেই নির্বাচনী সংক্রান্ত একাধিক কাজ করা হয়েছে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৫:৫৮

options
link
রাজ্যে পরিবর্তনের সাক্ষী! ১৮ বছর পর সেই বাড়ি থেকে সরল সিইও দপ্তর
ফাইল ছবি।

দীর্ঘ ১৮ বছর! ২১, নেতাজি সুভাষ রোড, বামারলরির অফিস থেকেই একাধিক নির্বাচন পরিচালনা হয়েছে। এমনকী রাজ্যে পরিবর্তনের সাক্ষীও এই অফিস। কিন্তু ২৬- এর বাংলার ভোটের (West Bengal Assembly Election) আগে বদলে গেল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও দপ্তরের ঠিকানা। নতুন অফিস হচ্ছে ‘শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া’-র ভবনে। সোমবার থেকেই ঠিকানা বদল হচ্ছে। জানা গিয়েছে, নতুন এই অফিস আকারে অনেকটাই বড়। একাধিক কর্মী সেখানে একসঙ্গে কাজ করতে পারবেন। আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার থেকেই পুরোদমে ‘শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া’-র ভবনে কাজ শুরু হয়ে যাবে বলে খবর। 

Advertisement

বামারলরির বিল্ডিং-এর দোতলা এবং তিন তলায় রাজ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও দপ্তর ছিল। প্রায় ১৮ বছর ধরে এই অফিসেই নির্বাচনী সংক্রান্ত একাধিক কাজ করা হয়েছে। কিন্তু এই অফিসের ঠিকানাবদল নিয়ে বেশ কয়েকমাস ধরেই আলোচনা চলছিল। গত কয়েকবছরে সিইও দপ্তরে কর্মীর সংখ্যা অনেকটাই বেড়েছে। এই অবস্থায় জায়গার অভাব-সহ একাধিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল দপ্তরে কর্তাদের। শুধু তাই নয়, অফিসের সুরক্ষা নিয়েও অভিযোগ উঠছিল। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বামারলরির অফিসের বাইরে দীর্ঘ আন্দোলন হয়েছে। এই অবস্থায় বারবার অফিস সরানোর দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সবদিক ভেবেই বামারলরির বিল্ডিং-থেকে ‘শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া’-র ভবনে সিইও দপ্তর সরানোর সিদ্ধান্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বামারলরির বিল্ডিং-এর দোতলা এবং তিন তলায় রাজ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও দপ্তর ছিল। প্রায় ১৮ বছর ধরে এই অফিসেই নির্বাচনী সংক্রান্ত একাধিক কাজ করা হয়েছে। কিন্তু এই অফিসের ঠিকানাবদল নিয়ে বেশ কয়েকমাস ধরেই আলোচনা চলছিল।

বলে রাখা প্রয়োজন, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে সিইও দপ্তর। যদিও স্বতন্ত্র দপ্তর হতে চেয়ে এর আগে নির্বাচন কমিশনের তরফে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়। কিন্তু সেই আবেদনে রাজ্যের তরফে কোনও উত্তর দেওয়া হয়নি। এই অবস্থায় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনেই থেকেই সিইও দপ্তর কাজ করছে। কিন্তু অফিস উঠে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ সংস্থা ‘শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া’-র ভবনে। শুধু তাই নয়, কেন্দ্রীয় দপ্তরের নিরাপত্তায় বর্তমানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও সিইও-সহ একাধিক আধিকারিককেও নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই বাহিনী। জানা গিয়েছে, নতুন অফিসেরও নিরাপত্তাতেও কেন্দ্রীয় বাহিনী থাকবে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.