স্টাফ রিপোর্টার: কাকার পদাঘাতে মৃত্যু হল পাঁচ বছর বয়সের এক শিশুকন্যার৷ ঘর নোংরা করে ফেলেছিল, এটাই তার ‘অপরাধ’৷ তাই কাকা তার পেটে লাথি মারে৷ তার পেটে ও মাথায় আঘাত লাগে৷ তাতেই মৃত্যু হয় তার৷ পুলিশ জানিয়েছে, রবিবার রাতে তিলজলা থানা এলাকার জি জে খান রোডে এই ঘটনাটি ঘটে৷ এখানেই একটি লন্ড্রির কর্মী মহম্মদ ইজাজ তাঁর দ্বিতীয় স্ত্রী ও মেয়ে সাবরিন খাতুন (৫) কে নিয়ে থাকতেন৷ শিশুকন্যার মায়ের আগেই মৃত্যু হয়৷ তার বাবা ফের বিয়ে করেন৷ অভিযোগ, সৎ মা শিশুটিকে অবহেলা করতেন৷ কয়েকদিন ধরেই শিশুটির শরীর খারাপ ছিল৷ রবিবার সন্ধ্যায় ইজাজের বাড়িতে বেড়াতে আসে তাঁর এক ভাই৷ রাত সাড়ে দশটা নাগাদ ঘরের বাইরে বের হন ইজাজ৷ তাঁর ভাই ছিল বাড়িতে৷ এর মধ্যেই ঘর নোংরা করে ফেলে সাবরিন৷ সঙ্গে সঙ্গেই নৃশংসভাবে ওই শিশুকন্যার পেটে লাথি মারে তার কাকা৷ ছিটকে যায় সে৷ ছোট ঘরের দেওয়ালে তার মাথা লাগে৷ সে কাঁদতে থাকে৷ গভীর রাতে সে অচেতন হয়ে পড়ে৷ ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ ঘটনার পর থেকে শিশুটির কাকা পলাতক৷ ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছে যে, মাথায় অভ্যন্তরীণ আঘাতের ফলেই মৃত্যু হয়েছে তার৷ পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা শুরু করেছে৷ অভিযুক্ত ‘কাকা’র সন্ধান চলছে৷
সর্বশেষ খবর
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!
-
বাজারদরে ৯৮০০ কোটি টাকার তফাৎ! তবু ব্রাজিলকে বেগ দিতে পারেন ভারতের কোন ফুটবলাররা?
-
হাঁটুতে অস্ত্রোপচারের পর ‘বিগ বসে’ ওয়াইল্ড কার্ড এন্ট্রি! শন বললেন, ‘ফিরছি তবে…’, নতুন টুইস্ট?
-
ক্যাপ্টেন স্পার্ক! বিশ্বমাঝে ভারতের মাথা উঁচু করা স্মিত মচ্ছর মনে করালেন নীরজাকে
-
ফিরল রিয়া আহির ‘মুহূর্ত’! মুম্বইয়ের মতোই দিল্লিতেও বাসের পথ রুখলেন তরুণী