Child Rights Safety Commission serves notice to Suvendu Adhikari

Suvendu Adhikari: অভিষেকের ছেলের জন্মদিন নিয়ে ‘অপপ্রচার’, শুভেন্দুকে নোটিস দিচ্ছে শিশু অধিকার সুরক্ষা কমিশন

গত ১৩ নভেম্বর অভিষেকের ছেলের জন্মদিন নিয়ে টুইট করেন শুভেন্দু।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২২, ১৬:১১

options
link
Suvendu Adhikari: অভিষেকের ছেলের জন্মদিন নিয়ে ‘অপপ্রচার’, শুভেন্দুকে নোটিস দিচ্ছে শিশু অধিকার সুরক্ষা কমিশন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র ৩ বছর বয়সি ছেলের জন্মদিন নিয়ে অপপ্রচারের জের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শোকজ নোটিস পাঠানোর সিদ্ধান্ত শিশু অধিকার সুরক্ষা কমিশনের। আগামিকালই তাঁর কাছে নোটিস পৌঁছবে বলেই জানান উপদেষ্টা অনন্যা চক্রবর্তী।

Advertisement

কলকাতা ফুটবলে আবির্ভাবের প্রথম বছরেই দারুণ সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার এফসি। প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপের ম্যাচে জয়ের ফলে প্রিমিয়ার ডিভিশনে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। আগামী বছর প্রিমিয়ার ডিভিশনের বি গ্রুপে খেলবে দল। তাতেই উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সাফল্য উদযাপনে আলিপুরের পাঁচতারা হোটেলে গত রবিবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানেই লাগে রাজনীতির রং। ফুটবল ক্লাবের অনুষ্ঠানকে অভিষেকের (Abhishek Banerjee) ‘ছেলের জন্মদিনের পার্টি’ বলে দাবি করে ‘বিভ্রান্তিকর’ টুইট রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দাবি করেন, ওই পাঁচতারা হোটেলে নিজের ছেলের জন্মদিনের পার্টি দেন অভিষেক। তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় হোটেলটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ডিএলএডের পরীক্ষা হোম সেন্টারে নয়, স্বচ্ছতা বজায় রাখতে নয়া সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের]

তবে সেই দাবি যে সম্পূর্ণ ভিত্তিহীন, তা অভিষেকের ফেসবুক পোস্টে নজর রাখলেই স্পষ্ট। অনুষ্ঠান শেষে ব্রাজিলের তারকা ফুটবলার পেলের উদ্ধৃতি উল্লেখ করে প্রত্যেক খেলোয়াড়কে শুভেচ্ছা জানান। তার সঙ্গে অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন। ওই পাঁচতারা হোটেলে অভিষেক যে কোনও পারিবারিক অনুষ্ঠানে অংশ নেননি, ওই ছবিগুলিই যেন তার প্রমাণ।

শুভেন্দুর ‘অপপ্রচার’ নিয়ে বিতর্কের জল গড়ায় থানায়। শিল্পী রায় নামে এক মহিলা বিরোধী দলনেতার বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। শিশু অধিকার সুরক্ষা কমিশনের রিপোর্ট জমা পড়ে। আগামিকাল তাঁকে শোকজ নোটিস পাঠানো হবে। উপদেষ্টা অনন্যা চক্রবর্তী জানান, কোনও শিশুকে নিয়ে মিথ্যাচার অনুচিত। সে কারণেই শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে তাঁকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: ঋতুস্রাবে রক্তপাতের ফোয়ারা, মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে নবজীবন পেলেন তরুণী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.