সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-কে তলব করল সিআইডি। আগামী ২২ ডিসেম্বর তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, আগামী সোমবার তাঁকে ফোন জমা দিতেও বলা হয়েছে বলে খবর।
সম্প্রতি ষাটোর্ধ্ব এক বিধবা এবং তাঁর মেয়ে অভিযোগ করেন, আইনত পৈতৃক সম্পত্তি পেলেও তাঁর দাদার পরিবার তা থেকে তাঁকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাঁর আরও অভিযোগ, মারধরও করা হয় তাঁকে। যার প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজে। তিনি আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। তাঁর আত্মীয়দের হয়ে মামলা লড়ছিলেন বিচারপতির স্বামী। বৃদ্ধার দাবি, স্ত্রীর পদমর্যাদা কাজে লাগিয়ে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেন আইনজীবী। বৃদ্ধার আরও অভিযোগ, বিচারপতির দপ্তরে ডেকে পাঠানো হয় তদন্তকারীকে। তাঁকে রীতিমতো ধমক দেওয়া হয় বলেও অভিযোগ বৃদ্ধার। এই অভিযোগের তদন্ত এবং নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে ওই বৃদ্ধা হাই কোর্টের দ্বারস্থ হন।
[আরও পড়ুন: পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর, উচ্চপ্রাথমিক স্কুলে রাজ্যের সংরক্ষণের সিদ্ধান্তে মান্যতা হাই কোর্টের]
অভিযোগকারিণী সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন। সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। পরে অবশ্য এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলেই জানায় সুপ্রিম কোর্ট। ডিসেম্বরের শুরুতে আদালত জানিয়ে দেয়, অভিযোগের নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা যাবে। এর পরই পদক্ষেপ নেয় সিআইডি। ভবানীভবনে বিচারপতির স্বামীকে তলব করা হয়। শনিবার বেলা ১১টায় ভবানীভবনে হাজিরা দেন তিনি। ঘণ্টাদুয়েক জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। এবার ফের তলব করা হল তাঁকে।
[আরও পড়ুন: খাস কলকাতায় দাউদাউ করে জ্বলছে বাড়ি, ভিতরে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?