অর্ণব আইচ: বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম আনারের মাথার অংশ কোথায়, তা নিয়ে এখনও ধন্দে সিআইডি। ওই অংশ খুনিরা উত্তর ২৪ পরগনায় নিয়ে গিয়েছে বলে বাংলাদেশের গোয়েন্দাদের মারফত জানতে পারেন সিআইডি আধিকারিকরা।
খুনের দুই অভিযুক্ত মোস্তাফিজুর ও ফয়জল মাথার অংশটি লোপাট করে বলে খবর। তাদের মধ্যে একজন বাংলাদেশের (Bang;adesh) গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছে। কিন্তু ঘটনাস্থলে ওই অভিযুক্তকে না নিয়ে আসতে পারার কারণেই কোন জায়গায় ওই অংশটি লোপাট করা হয়েছে, তা নিয়ে সিআইডি এখনও বিভ্রান্ত। এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ নেপালে পলাতক সাংসদ খুনের অভিযুক্ত সিয়ামকে আনতে নেপাল গিয়েছেন বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: খাস কলকাতায় ২ তরুণীর ‘শ্লীলতাহানি’, হাতেনাতে পাকড়াও CRPF জওয়ান]
পুলিশের সূত্র জানিয়েছে, খুনের পরের দিন, ১৪ মে একটি ট্রলিতে করে সাংসদ আজিমের মাথা ও মাংসের টুকরোর অংশ নিয়ে নিউ টাউনের আবাসন থেকে বেরিয়ে আসে দুই খুনের অভিযুক্ত মোস্তাফিজুর ও ফয়জল। তার আগে অভিযুক্ত কশাই জিহাদ সাংসদের মাথার খুলি ভেঙে ফেলে তা-ও কয়েক টুকরো করে দেয়। ফয়জলের কাছ থেকে বাংলাদেশের গোয়েন্দারা জেনেছেন, তারা উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্তের কাছে যশোর রোডের পাশে একটি জায়গায় সাংসদ আজিমের দেহের ওই অংশ ফেলে আসে।
কিন্তু ঠিক সেই জায়গাটি কোথায়, তা নিয়ে বাংলাদেশের গোয়েন্দা ও সিআইডিও (CID) ধন্দে। তাই সেই মাথার সন্ধান পাওয়া শক্ত হয়ে দাঁড়িয়েছে। এদিকে, এই কীর্তি করার পর মোস্তাফিজুর ও ফয়জল ফের চলে আসে কলকাতায়। মধ্য কলকাতার নিউ মার্কেটের একটি হোটেলে ওঠে। নিউ মার্কেট এলাকার একটি শপিং মলে ঘুরে নতুন ট্রলি কেনে। তারা দু’জন মিলে ১৯ মে বাংলাদেশে ফিরে যায় বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: মোদির প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলতেই চাঙ্গা শেয়ার বাজার, সূচক বাড়ল ২০০০ পয়েন্ট]
সর্বশেষ খবর
-
সীমান্ত সমস্যা মিটিয়ে কূটনৈতিক সম্পর্কে জোর! চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ডোভালের
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ