Mamata Banerjee

ফের মমতার পাড়ায় সিআইডি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ফ্ল্যাটে তদন্তকারীরা

কোন মামলায় এই ফ্ল্যাটে সিআইডি গিয়েছেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৭:১৮

options
link
ফের মমতার পাড়ায় সিআইডি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ফ্ল্যাটে তদন্তকারীরা
ফাইল ছবি।

ফের কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সিআইডির আধিকারিকরা। তবে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে নয়, অন্য একটি ফ্ল্যাটে পৌঁছেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, এই ফ্ল্যাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এক আত্মীয় থাকেন। তিনি সম্পর্কে মমতার বোন হন। কোন মামলায় সিআইডি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়েছিল, তা প্রথমে স্পষ্ট না হলেও পরে জানা যায়, অভিষেকের ডিজে মন্তব্যের তদন্ত করতেই মমতার বোনের বাড়িতে হাজির হন তদন্তকারীরা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বোনঝি অদিতি গায়েনের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন তাঁরা।

Advertisement

সম্প্রতি মমতার কালীঘাটের বাড়ি সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে তল্লাশিও চালান তদন্তকারীরা। এই ঘটনায় ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করেছে সিআইডি।

আজ দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটে হঠাৎ সিআইডি আধিকারিকরা হাজির হন। কিন্তু তাঁরা মমতার বাড়িতে না গিয়ে ২৯/ডি নম্বরের ওই ফ্ল্যাটে যান। ফ্ল্যাটে ঢোকার আগে স্থানীয়দের কিছু প্রশ্নও করেন আধিকারিকরা। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই ফ্ল্যাটের দ্বিতীয় তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন থাকেন। সেখানেই এসেছেন সিআইডি আধিকারিকরা।

Advertisement

বিধায়কদের সই জাল মামলায় একাধিকবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে গিয়েছে সিআইডি। সম্প্রতি মমতার কালীঘাটের বাড়ি সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে তল্লাশিও চালান তদন্তকারীরা। এই ঘটনায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করেছে সিআইডি। পাশাপাশি অভিষেকের ডিজে মন্তব্য মামলাতেও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা। এই মামলার তদন্তের জন্যই এদিন কালীঘাটে মমতার বোনের বাড়িতে যান তদন্তকারীরা। মমতার বোনের মেয়ে অদিতি গায়েনের সঙ্গে এবিষয়ে কথা বলেন তাঁরা। উল্লেখ্য, অভিষেকের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট সামলাতেন অদিতি। 

Advertisement

এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। তিনি বলেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রাজনৈতিক প্রতিহিংসা করেছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.