সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার ডিজে মন্তব্য মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে সিআইডি (CID)। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ তদন্তকারী আধিকারিকরা তাঁর কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছন। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা। তাই এখন অভিষেকের হাতে নোটিস দিতে পারেননি আধিকারিকরা। আপাতত তাঁর বাড়ির সামনে অপেক্ষায় সিআইডি।
এই বিষয়ে আরও খবর
অভিষেক বলেন, “যাঁরা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন, আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন। ৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে। তার সঙ্গে হালকা করে ডিজেও বাজবে এবার। যারা বেশি লম্ফঝম্প করছেন। আমাদের সৌজন্যতা দুর্বলতা নয়।”
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রচারের মঞ্চে দাঁড়িয়ে ‘ডিজে বাজানোর হুমকি’ দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বলেন, “যাঁরা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন, আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন। ৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে। তার সঙ্গে হালকা করে ডিজেও বাজবে এবার। যারা বেশি লম্ফঝম্প করছেন। আমাদের সৌজন্যতা দুর্বলতা নয়।” অভিষেকের এই মন্তব্য নিয়ে ওঠে বিতর্কের ঝড়। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, এই মন্তব্যের মাধ্যমে নাকি গত একুশের নির্বাচনের ভোট পরবর্তী হিংসার স্মৃতিকে চাঙ্গা করে দিতে চেয়েছিলেন অভিষেক। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখুক বলেই আর্জিও জানিয়েছিলেন তিনি।
ভোটের ফলাফল প্রকাশের পর বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিধাননগর সাইবার ক্রাইম থানায় সেই অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত শুরু করেছিল। বৃহস্পতিবার এই মামলার তদন্তভার নেয় সিআইডি। পুলিশের তরফে মামলার সমস্ত তথ্য তুলে দেওয়া হয় রাজ্য গোয়েন্দার শাখার তদন্তকারীদের হাতে। এই সংক্রান্ত ফেসবুক ভিডিওর লিংক, ভিডিও লিংক সবই সংগ্রহ করে সিআইডি। তদন্তভার পাওয়ার পরই শুক্রবার বিকেলে অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছন আধিকারিকরা। তবে সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান অভিষেক। কোথায় গিয়েছেন তিনি, তা অবশ্য স্পষ্ট নয়। সম্ভবত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। বর্তমানে অভিষেকের বাড়ির সামনে অপেক্ষায় সিআইডি। বলে রাখা ভালো, বিধানসভার সই জালিয়াতি মামলায় বৃহস্পতিবার ভবানীভবনে হাজিরা দেন অভিষেক। সাড়ে ৫ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। আগামী রবিবার ফের তলব করা হয়েছে তাঁকে। তারই মাঝে ডিজে মন্তব্যে সিআইডি তৎপরতায় স্বাভাবিকভাবেই আরও চাপে অভিষেক।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র



