Park Street

থানার ভিতরেই সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি! সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত

পুজোর পোশাক দেওয়ার নামে পার্ক স্ট্রিট থানায় শ্লীলতাহানি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০২৪, ১৫:১৫

options
link
থানার ভিতরেই সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি! সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত
প্রতীকী ছবি।

অর্ণব আইচ: পুজোর পোশাক দেওয়ার নামে খাস কলকাতার থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি! কাঠগড়ায় কর্তব্যরত সাব ইন্সপেক্টর। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৫ অক্টোবর অর্থাৎ শনিবার রাতে।

Advertisement

জানা গিয়েছে, পুজোর পোশাক দেওয়ার জন্য রাত ১টা ১০ মিনিট নাগাদ পার্ক স্ট্রিট থানার চারতলার রেস্ট রুমে মহিলা সিভিক ভলান্টিয়ারকে ডেকে পাঠিয়েছিলেন অভিযুক্ত এসআই। সেই সময় শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, ওই মহিলা সিভিক ভলান্টিয়ার ২০১৭ সালে চাকরি পেয়েছিলেন। তখন থেকে পার্ক স্ট্রিট থানায় কর্মরত তিনি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের দাবি, তখনই থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন নির্যাতিতা সিভিক ভলান্টিয়ার। কিন্তু তিনি অভিযোগ নেননি বলে দাবি। তার পর স্পিড পোস্ট মারফত কলকাতা পুলিশ কমিশনার, জয়েন্ট পুলিশ কমিশনার এবং ডিসি সাউথের কাছে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাকে ক্লোজও করা হয়েছে বলে খবর। 

Advertisement

উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল রাজ্য। লাগাতার আন্দোলন চলছে। এর মধ্যেই কুলতলিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে এসেছে। এবার খাস কলকাতার থানার ভিতরেই সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল।  

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.