সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দোলনের ফুটেজ খাবে কে! কার্যত এনিয়ে কসবা ল’কলেজের সামনে ধুন্ধুমার। হাতাহাতিতে জড়াল বিজেপি ও রাত দখল মঞ্চের সদস্যরা। একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এত আন্দোলনের মাঝে মূল ইস্যু-ছাত্রীর ধর্ষণকাণ্ডের কথাই হারিয়ে যায় বলে দাবি রাজনৈতিক মহলের।
সাউথ ক্যালকাটা ল’কলেজে ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। এই ঘটনায় রাজ্যে এসেছে বিজেপির ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’। তাতে রয়েছেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী-মীনাক্ষী লেখি, সত্যপাল পাল সিং এবং দুই সাংসদ বিপ্লব দেব এবং মনন মিশ্র। তাঁদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং মহিলা মোর্চার সভানেত্রীর অগ্নিমিত্রা পল। সোমবার দুপুরে তাঁরা কলেজের গেটে পৌঁছন। সেই সময় বিজেপির ছাত্র মোর্চার বহু সদস্য কলেজের সামনে ছিলেন। একই সময় গেটে পৌঁছে রাত দখল মঞ্চের রিমঝিম সিংহ-সহ অন্য সদস্যরা।
বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলেজে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। বাধা দিতে থাকে রাত দখলকারীরা। বিজেপি বিরোধী স্লোগান শুরু হয়। পালটা রিমঝিমদের ‘তৃণমূলের দালাল’ বলে দেগে দেয় বিজেপির সমর্থকরা। এই সময় দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সবমিলিয়ে গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি রাজনৈতিক মহল। তাদের দাবি, আন্দোলনের বিষয়টিই গৌন হয়ে দিয়েছে। বরং কে আন্দোলনের পুরোভাগে কে থাকবে তা নিয়ে দড়ি টানাটানি করতে ব্যস্ত বিরোধীরা।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত