সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুম্মাবারে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন৷ আর আজ, শনিবার ৩.৩১ মিনিটে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা-সহ আজ শপথ নিলেন কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার বিজয়ী বিধায়করা৷ তবে সব বিধায়করা আজ শপথ নেননি৷ বাকি জেলার বিধায়করা শপথ নেবেন সোমবার৷
আজ শপথ নেন পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায়-সহ শহর ও শহরতলির বিধায়করা। এবার পরিষদীয় দলের ডেপুটি লিডার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক হয়েছেন নির্মল ঘোষ ও ডেপুটি চিফ হুইপ তাপস রায়। বিধানসভা ভবনের নৌশাদ আলি কক্ষে বিধায়কদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার জটু লাহিড়ী৷ আজ পাঁচ জেলার কংগ্রেস এবং সিপিএমের বিধায়করাও শপথ নেন৷ মঙ্গলবার হবে স্পিকার নির্বাচন৷ প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিমান বন্দ্যোপাধ্যায় ফের স্পিকার হিসাবে প্রস্তাব করা হবে৷ প্রস্তাবিত ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি৷
(কাজ ফেলে রাখা যাবে না, মন্ত্রীদের কড়া নির্দেশ মমতার)
এদিন তিনটের পর বিধায়কদের শপথবাক্য পাঠ অনুষ্ঠান হলেও দুপুরের মধ্যেই অধিকাংশ বিধায়ক বিধানসভায় চলে আসেন৷ চলে সৌজন্য বিনিময়৷ অনেকেই সতীর্থদের সঙ্গে অল্প-বিস্তর হাসি-ঠাট্টায় মেটে ওঠেন৷ প্রত্যেককেই দেখা যায় অনেকটাই ফুরফুরে মেজাজে৷ তবে সোমবার থেকেই ফের কাজে মন দেবেন সবাই৷ শপথ নিতে যাওয়ার আগেই আজ সকালে আদ্যাপীঠে গিয়ে পুজো দেন কলকাতার মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ আজ কলকাতা ও শহরতলির বিধায়করা শপথ নিলেন৷ বাকিরা নেবেন সোমবার৷ প্রত্যেক বিধায়ক সঙ্গে মাত্র দু’জন করে পরিবারের সদস্য আনতে পেরেছেন আজ৷ কারণ হলঘরের জায়গা খুবই কম৷ অতিরিক্ত কাউকে শপথগ্রহণের সময় নৌশাদ আলি কক্ষে ঢুকতে দেওয়া হবে না বলে বিধানসভার নিরাপত্তা আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী