Suvendu Adhikari on Mamata Banerjee

বিরোধীদের কর্মসূচিতে বাধা নয়, ‘রোজ মিছিল করুন, কিন্তু…’, মমতাকে খোঁচা শুভেন্দুর

বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিধানসভায় এদিন প্রথম বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। সেখানেই বিরোধীদের কর্মসূচিতে বাধা নয়, বলে জানিয়েছেন তিনি। "রোজ মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না।"

Advertisement ad
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৮:২২

options
link
বিরোধীদের কর্মসূচিতে বাধা নয়, ‘রোজ মিছিল করুন, কিন্তু…’, মমতাকে খোঁচা শুভেন্দুর zoom
মমতাকে খোঁচা শুভেন্দুর।

বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিধানসভায় এদিন প্রথম বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই বিরোধীদের কর্মসূচিতে বাধা নয়, বলে জানিয়েছেন তিনি। “রোজ মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না।” তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র খোঁচা দিলেন শুভেন্দু। প্রাক্তন মুখ্যমন্ত্রী রানি রাসমণি সরণীতে অবস্থানের আবেদনের জানিয়েছিলেন। রাজ্যের তরফে ধর্মতলার ওয়াই চ্যালেনে অবস্থানের ছাড়পত্র দেওয়া হয়। সেই কথা এদিন জানান মুখ্যমন্ত্রী।

তৃণমূল আমলে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। সেসময় তাঁর রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিত তৃণমূল সরকার। প্রত্যেক কর্মসূচির অনুমতির জন্য আদালতে যেতে হত শুভেন্দুকে। আদালতের নির্দেশে ফের সেইসব সভা, মিছিল করতে যেতেন সেইসময়ের বিরোধী দলনেতা। বিধানসভা থেকেও শুভেন্দু অধিকারীকে একাধিকবার সাসপেন্ড করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বিধানসভার প্রথম জবাবি ভাষণে বিরোধীদের কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল সরকার পাঁচ বছরে কতবার হাউস থেকে বের করেছেন? পাঁচ বার বের করেছেন। সাড়ে ১১ মাস বাইরে রেখেছেন। কত মামলা করেছেন? ১০২ মামলা হয়েছে। আমরা এখনও বলিনি মুখে লিউকোপ্লাস্ট লাগাতে।” বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকা হয়েছে, সেই কথাও বলেন তিনি। 

এদিন বিধানসভায় জবাবি ভাষণের শুরুতেই গত তৃণমূল সরকারকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে অনেক কাজ করার রয়েছে। সেই কাজ করতে বিরোধীদের পাশে থাকার বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের কণ্ঠরোধ থেকে তৃণমূল সরকারের আমলে দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। ক্ষমতা হারানোর পর নিজেকে ‘ঘরবন্দি’ রেখেছিলেন মমতা। হকার উচ্ছেদ ইস্যুতে শেষপর্যন্ত পথে নেমেছিলেন তৃণমূল নেত্রী। ধর্মতলার ওয়াই চ্যানেলে সেই অবস্থান কর্মসূচি হয়েছিল। সেই বিষয়ে এদিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন- রানি রাসমণিতে বসব। পুলিশ আমায় জিজ্ঞাসা করল কী করব? আমি বললাম ওয়াই চ্যানেলে দিন।” এরপরেই মমতাকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যত খুশি রোজ মিছিল করুন। এগারোর পরিবর্তনে আমি রাস্তায় ছিলাম। আমি জানি আর আসতে পারবেন না।” 

বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। সেই বার্তা আরও একবার দিলেন মুখ্যমন্ত্রী।  বিজিবিএস নিয়েও তৃণমূল আমলে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন