Suvendu Adhikari

‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

শুধু বামেদের তোপ দাগাই নেই, বিগত আমলে পিতৃপক্ষে দুর্গাপুজোর সূচনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৯:০৫

options
link
‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
সোমবার গণেশপুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

যাঁরা ধর্মকে আফিং বলেন, নিজেদের নাস্তিক বলেন, তাঁদের কাছ থেকে উপদেশ নেওয়া হবে না। সোমবার গণেশ পুজোর সূচনা করে বামেদের এভাবেই কড়া আক্রমণে বিবলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগেশ্বর বাবা বিতর্ক নিয়ে এদিন শুভেন্দুর মত, কোনদিন নিরামিষ খেতে। হয়, কোনদিন মাছ দিয়ে মাকে ভোগ দিতে হয়, তা সনাতনীরা জানেন। তাঁর বক্তব্য, “আগে পুজো পদ্ধতি, পুজো পাঠ, পঞ্জিকা নিয়ম বদলে দিয়ে বলা হত, কালচারাল প্রোগ্রাম। কেউ বা কারা প্রাদেশিকতার নামে বিভাজন করতে চেয়েছিল।”

Advertisement

দেশবিরোধী শক্তির থেকে দূরে থাকার বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “অসুরদের থেকে সাবধানে থাকতে হবে। দূরে থাকতে হবে। দেশবিরোধী শক্তি, টুকরে টুকরে গ্যাং থেকে দূরে থাকতে হবে।”

বেহালায় এই বক্তবের আগে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের পুজোর সূচনা করে পুজো-শারদোৎসবের বিতর্ক উড়িয়ে কমিউনিস্টদের নবান্নে এসে পুষ্পাঞ্জলি দিয়ে ‘পরিবর্তনের স্বাদ’ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, “অনেকের খুব কষ্ট হচ্ছে, মূলত কমিউনিস্ট ঘরানার যাঁরা। মানে যাঁদের পুজো বলতে খুব কষ্ট। খুব গালাগালি করছে আমাকে। বলছে, পুজো কেন লিখতে হবে। কমিউনিস্ট পার্টির নেতাদের বলব, আমি বিশ্বকর্মা পুজোর দিন নবান্নতে পুষ্পাঞ্জলি দেব। আপনারা নবান্নতে আসুন। একসঙ্গে সবাই মিলে বিশ্বকর্মী ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলি দিই। খুব ভালো লাগবে। পরিবর্তনের স্বাদ আপনারাও পাবেন।” স্টল নিয়ে চলা বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুধু বামেদের তোপ দাগাই নেই, বিগত আমলে পিতৃপক্ষে দুর্গাপুজোর সূচনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। তিনি বলেন, “পিতৃপক্ষে কাঁচি নিয়ে বের হওয়ার কোনও প্রয়োজন নেই।” দেশবিরোধী শক্তির থেকে দূরে থাকার বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “অসুরদের থেকে সাবধানে থাকতে হবে। দূরে থাকতে হবে। দেশবিরোধী শক্তি, টুকরে টুকরে গ্যাং থেকে দূরে থাকতে হবে।” পাশাপাশি যাঁরা গণেশ পুজো কেন বাড়ছে বলে সমলোচনা করছেন, তাঁদেরও এদিন একহাত নিয়ে শুভেন্দুর বক্তব্য, “বলছে গণপতি তো মহারাষ্ট্রের পুজো। এখানে এত হচ্ছে কেন? আমি বললাম, এটাই তো সনাতনীদের ঐক্য। মাঝখানে আপনারা একটা প্রাচীর রেখেছিলেন। মারাঠি, গুজরাতি, বিহারি সবাই বাহারি বলে একটা প্রাচীর তুলে রাখা হয়েছিল। প্রাচীরটা আমরা ভেঙে দিয়েছি, আপনারা ভেঙে দিয়েছেন।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.