CM Suvendu Adhikari on Mamata Banerjee

মমতার এক ইশারায় বন্ধ রাস্তা! ‘ছাড়া হবে না’, হাই কোর্টের নির্দেশ ভাঙায় এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রীর

শুক্রবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উলপক্ষে কালীঘাট তৃণমূলের তরফে ক্যাথিড্রাল রোডে কর্মসূচি পালিত হয়। সেখানেই হাই কোর্টের একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৪:১২

options
link
মমতার এক ইশারায় বন্ধ রাস্তা! ‘ছাড়া হবে না’, হাই কোর্টের নির্দেশ ভাঙায় এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রীর
বাঁ দিকে ক্যাথিড্রাল রোডে টিএমসিপির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কলকাতা হাই কোর্টের নির্দেশ ভাঙার অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে। সেই অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari )। এর পাশাপাশি মমতার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ারও বার্তা দেন তিনি।

Advertisement

শুক্রবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উলপক্ষে কালীঘাট তৃণমূলের তরফে ক্যাথিড্রাল রোডে কর্মসূচি পালিত হয়। সেই সভা করার জন্য একাধিক শর্ত বেধে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তারমধ্যে একটি শর্ত হল রোডের একটি ফ্ল্যাঙ্ক খোলা রাখতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই নির্দেশ ভাঙার অভিযোগ তুললেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল ক্যাথিড্রাল রোডের সভায় দেখা যায়, মমতার একবার ইশারা করতেই রাস্তার ওপারে গাছের নিচে থাকা লোকজন ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে মঞ্চের কাছে চলে আসেন। এর জেরে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে বাস, গাড়ি চলাচল থমকে যায়।

Advertisement

এই ঘটনার দিকেই ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “দেখলেন তো আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্টে অর্ডার ভাঙলেন। রাস্তার একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে করতে বলেছিল। একদম গাছের নিচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন। আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্টার করতে। আর ওঁনার বিরুদ্ধে হাইকোর্টে মুভ করতে। ছাড়া হবে না।”

Advertisement

উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য কালীঘাট ও ঋতব্রত তৃণমূল দুই শিবিরই আদালতে আবেদন জানিয়েছিল। ঋতব্রত তৃণমূলকে রানি রাসমণি রোড ও কালীঘাট তৃণমূলকে ক্যাথিড্রাল রোডের একটি অংশে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি হাই কোর্ট বলেছিল, ১৫০০ জনের বেশি কর্মী-সমর্থক উপস্থিত থাকতে পারবেন। দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে সভা শেষ করতে হবে। দুই সভার ক্ষেত্রেই রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ক্যাথিড্রাল রোডের সভায় মমতা ইশারা করে রোড বন্ধ করে দেন বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।

মমতার নির্দেশ অমান্য করার বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “কত লোক নিয়ে মিটিং করতে হবে তা জানিয়ে দিয়েছে হাই কোর্ট। তিনি (মমতা) সেখানে একটি অংশকে ব্যারিকেড ভেঙে রাস্তা দখল করতে প্ররোচিত করছেন। এই ধরনের মানসিকতার ডিএনএ থেকে চট করে বেরিয়ে আসে না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.