Suvendu Adhikari

দুর্নীতি বরদাস্ত নয়! অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র মুখ্যমন্ত্রী শুভেন্দুর

দুর্নীতিগ্রস্ত রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই-সহ অন্যান্য তদন্তকারী সংস্থাকে তদন্তের ছাড়পত্র রাজ্যের। বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৬:২৭

options
link
দুর্নীতি বরদাস্ত নয়! অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র মুখ্যমন্ত্রী শুভেন্দুর
৫০০ টাকা করে বাড়ল বার্ধ‌ক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। ফাইল চিত্র

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। রাজ্যের বিভিন্ন দপ্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারীকদের বিরুদ্ধে সিবিআই-সহ অন্যান্য তদন্তকারী সংস্থাকে তদন্তের ছাড়পত্র রাজ্যের। বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “বিগত রাজ্য সরকার সিবিআই-সহ তদন্তকারী সংস্থাগুলিকে আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে ছাড়পত্র আটকে রেখেছিল। সেই অনুমতি দেওয়া হল। মানুষ যে আশা নিয়ে এই সরকারকে এনেছে, সেই কাজ করা হবে।”

Advertisement

তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন দপ্তরের আমলাদের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠে। সিবিআই-সহ তদন্তকারী সংস্থা সেই তদন্তও শুরু করে। কিন্তু অভিযোগ ওঠে পূর্ববর্তী রাজ্য সরকার আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেয়নি। এ দিন সাংবাদিক বৈঠক করে সেই ছাড়পত্র দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি ও সমবায় দুর্নীতিতে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই বা আদালত দ্বারা নিযুক্ত তদন্তকারী সংস্থাকে তদন্তের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকার দুর্নীতিগ্রস্ত আমলাদের বাঁচাতে তদন্তের ছাড়পত্র আটকে রেখেছিল। আমরা সেই অনুমতি দিলাম।”

Advertisement

উল্লেখ্য, রাজ্য সরকারের আধিকারিকের বিরুদ্ধে কোনও তদন্ত করতে গেলে সরকারের লিখিত অনুমতি দরকার হয়। সেই অনুমতি মিললে তবেই সেই আমলা বা আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া যায়। এতদিন কয়েকটি দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে চার্জশিটের প্রক্রিয়া আটকে ছিল। এ দিন সেই ছাড়পত্র দিল রাজ্য সরকার। ফলে সেই আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে কোনও বাধা থাকল না। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.