CM Suvendu Adhikari

হাওড়ায় তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মীর পরিবারকে ৯ লক্ষ, সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর

হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে-কে 'খুন' করেছে তৃণমূল। ওই ঘটনার তদন্তভার এবার দেওয়া হল সিআইডি-কে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ, শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৭:৫৪

options
link
হাওড়ায় তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মীর পরিবারকে ৯ লক্ষ, সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর
বিজেপি কর্মীর পরিবারকে ৯ লক্ষ, সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর।

হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে-কে ‘খুন’ করেছে তৃণমূল। ওই ঘটনার তদন্তভার এবার দেওয়া হল সিআইডি-কে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ, শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তিনি এই বার্তা দেন। শুধু তাই নয়, মৃতের পরিবারকে রাজ্য সরকারের তরফে ৪ লক্ষ টাকা সাহায্য করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আরও ৫ লক্ষ টাকা সাহায্যের কথা বলা হয়েছে। ওই পরিবারকে মোট ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে এদিন জানানো হয়েছে। 

Advertisement

বুধবার গভীর রাতে হাওড়ার বাগনানের সন্তোষপুর এলাকায় খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। খুনের পর ওই বিজেপি কর্মীর পরিবারকে ফোনে এক অভিযুক্ত জানান, “মার্ডার করে দিয়েছি। তুলে নিয়ে যা।” খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বাগনান ৫ নম্বর মণ্ডলের ১৯৭ নম্বর বুথের সহ-সভাপতি ছিলেন। তাঁর বাড়ি বাঁটুল গ্রামে। বিজেপির দাবি, একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য অন্যান্যদের সঙ্গে গিয়েছিলেন প্রশান্ত।

Advertisement

অভিযোগ, সেখানেই তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়! ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রশান্ত দে’র। গুরুতর জখম হন অন্য তিনজন বিজেপি কর্মী। জখমদের রক্তাক্ত অবস্থায় তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাগনান গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাঁদের কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বিজেপি কর্মীরা।

Advertisement

এদিন এই খুনের ঘটনা নিয়েই সাংবাদিক বৈঠকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন সব রকম কড়া পদক্ষেপ করছে। সেজন্য কারও বাড়ি গিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সাধারণ মানুষদের কাছে আবেদন করেছেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আইনের পরামর্শ, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই রাজ্যে পালাবদল করা হয়েছে। দুর্নীতি থেকে বিভিন্ন ক্ষেত্রে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। বাগনানে বিজেপি কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশও এদিন দিয়েছেন তিনি। শুধু তাই নয়, মৃতের স্ত্রী সোমা যদি চান, তাহলে রাজ্য সরকারের তরফে চাকরির ব্যবস্থাও করা হবে। সেই কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শুধু তাই নয়, যেসব বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা, খরচ রাজ্য সরকারের। সেকথাও জানানো হয়েছে।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.