আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চলেছে জোকার ভারত সেবাশ্রম সংঘের হাসপাতাল। আজ নতুন ইউনিটের উদ্বোধন করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি জানান, ধর্ম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ও রাজনৈতিক হিংসায় আক্রান্তদের সেবাদান করেছে এই হাসপাতাল। হিন্দুধর্ম রক্ষাকারীদের কাছে এই হাসপাতাল ত্রাতার ভূমিকা পালন করেছিলেন। তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভারত সেবাশ্রম সংঘের ভূয়সী প্রশংসা করেন তিনি।
আরও পড়ুন:
এদিন জোকার এই হাসপাতালে এসে প্রথমে স্বামী প্রণবানন্দজী মহারাজের আরতি করেন শুভেন্দু। তারপর হাসপাতালের একটি নতুন ইউনিটের উদ্বোধন করেন তিনি। এদিন উন্নত সরঞ্জাম, ১৩টি বেড নিয়ে হাসপাসাতালে নিউরো আইসিইউ উদ্বোধন হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আধ্যাত্মিক আন্দোলনের কেন্দ্রগুলি সরকারকে আবেদন করবে না, নির্দেশ দেবে। এই মঞ্চ থেকেও বিগত সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, আগের সরকার ছিল দাম্ভিক। আইন মানত না। বর্তমান সরকার কোনও বেআইনি কাজ করবে না। এই সরকারে কোনও আমিত্ব থাকবে না। এই সরকার জনগণের সরকার হবে।
হিন্দুদের রক্ষা করতে ঠাকুর মহারাজের অবদানের ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু। তিনি জানান, ধর্ম রক্ষা করতে গিয়ে আক্রান্তদের সেবাদান করেছে এই হাসপাতাল। দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক হিংসায় অনেকে আক্রান্ত হয়েছিলেন। সেই সব আক্রান্তদের জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় ভারত সেবাশ্রম সংঘ আক্রান্তদের সেবাদান করেছে। তাই এই হাসপাতালকে পূর্ণাঙ্গ, আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার জন্য যা করার তাই করবে রাজ্য সরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘হিন্দুরা সহনশীল’, কৃতীর রাখি বিজ্ঞাপনে বিস্ফোরক সোনু নিগম! বিতর্ক বাড়তেই গায়ক বললেন…
-
চিনের ‘মানচিত্র’, চিনি না এই মানচিত্র
-
আসন পুনর্বিন্যাসে মরিয়া কেন্দ্র! শীঘ্রই ফের বসবে সংসদ অধিবেশন, ইঙ্গিত রিজিজুর
-
কৈলাশে মহাপ্রলয়, হিমালয়ে উষ্ণায়নের প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি! কতটা ঝুঁকিতে বাংলা?
-
আরও দুই ওয়ার্ড বাড়তে পারে কলকাতায়, ৪৫ ওয়ার্ডের ভোটার সংখ্যা প্রশ্নের মুখে