‘বাংলা’ নয়। রাজ্যের নাম থাকবে পশ্চিমবঙ্গই। ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করে ‘পশ্চিমবঙ্গ’ নামেই সিলমোহর দিয়ে যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।
আরও পড়ুন:
শুধু রাজ্যের নামই নয়, প্রকল্পের নামকরণেও যে তার উল্লেখ থাকবে বৃহস্পতিবার নবান্নে ‘বাংলার বাড়ি’র নাম ‘পশ্চিমবঙ্গ আবাস’ করে সেই বার্তাও স্পষ্ট করেন শুভেন্দু। ১৯৪৭ সালের ইতিহাস স্মরণ করিয়ে শুভেন্দু জানান, অখণ্ড বাংলা যখন দ্বিখণ্ডিত হয়ে পূর্ব পাকিস্তানে চলে যাচ্ছিল, তা রুখে দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শুভেন্দু কথায়, “পশ্চিমবঙ্গ নামের পিছনে দেশভাগের ইতিহাস ও রাজ্যের সৃষ্টিলগ্ন জড়িয়ে রয়েছে। এই ইতিহাস বর্তমান ও আগামী প্রজন্মের জানা জরুরি।” তাই রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে ‘বাংলার বাড়ি’র নাম পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ আবাস’ করা হয়েছে।
বিগত সরকার কেন্দ্রের কাছে রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার যে আবেদন জানিয়েছিল, সে প্রসঙ্গেও অকপট শুভেন্দু, “পশ্চিমবঙ্গ নামের সেন্টিমেন্টের কথা আমি বারবার বলে দিয়েছি। ওই ডিসিশনে যখন ওপিনিয়ন চাইবে তখন বলব। ওটা তো আমরা ডিসিশন নিইনি, আমরা ইন্টারেস্টেডও নই। পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গ নামটা তুলে দিলে অনেক ইতিহাসকে মুছে ফেলা হবে। এই ইতিহাসকে মুছে ফেলার কাজ আমরা করতে পারি না।”
সর্বশেষ খবর
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’