Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Presidency Correctional Home

প্রেসিডেন্সি জেলে বসে তোলাবাজি! মণীশ শুক্লা খুনে ধৃত ২ আসামির কাছ থেকে উদ্ধার মোবাইল

কীভাবে তারা মোবাইল হাতে পেল, এর পিছনে কারাকর্মীদের হাত রয়েছে কি না, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ২১:৪৬

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ২১:৪৬

options
link
প্রেসিডেন্সি জেলে বসে তোলাবাজি! মণীশ শুক্লা খুনে ধৃত ২ আসামির কাছ থেকে উদ্ধার মোবাইল zoom
প্রেসিডেন্সি সংশোধনাগার। ফাইল ছবি
Advertisement

গভীর রাতে সেলের ভিতর তল্লাশি। প্রেসিডেন্সি জেলের দুই বন্দির কাছ থেকে উদ্ধার হল দু’টি মোবাইল। জানা গিয়েছে, ওই দুই বন্দি মণীশ শুক্লা খুনে ধৃত। কীভাবে মোবাইল পেল তারা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। 

কারা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা জানতে পারেন যে, ওই এলাকার ব‌্যবসায়ীদের কাছে হুমকির ফোন যাচ্ছে। হুমকি দিয়ে তোলাও চাওয়া হচ্ছে। এই ব‌্যাপারে পুলিশ তদন্ত করে জানতে পারে যে, সিম পালটে ফোন করা হচ্ছে। ফোনগুলি আসছে প্রেসিডেন্সি জেলের ভিতর থেকে। বারাকপুর কমিশনারেটের পুলিশের কাছ থেকে এই খবর পেয়েই দুই বন্দিকে কারাদপ্তরের আধিকারিকরা শনাক্ত করেন। সুবোধ রায় ও অনিশ ঠাকুর ওরফে অনিল ওরফে বিবেক মণ্ডলের সেলে গিয়ে অভিযান চালান কারা দপ্তরের আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই দুই বন্দির মধ্যে সুবোধের বিরুদ্ধে টিটাগড় ও মোহনপুর থানায় দু’টি এবং অনিশের বিরুদ্ধে টিটাগড়, মোহনপুর, রহড়া থানায় পাঁচটি বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। সেলে তাদের জামাকাপড়, বিভিন্ন নিত‌্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে থেকেই দু’টি স্মার্টফোন উদ্ধার হয়। এই ব‌্যাপারে কারাদপ্তরের পক্ষ থেকে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়। কীভাবে তারা মোবাইল হাতে পেল, এর পিছনে কারাকর্মীদের হাত রয়েছে কি না, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.