ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি সরকার। জুনেই অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা পেয়েছেন বাংলার লক্ষ লক্ষ মহিলা। জুলাইয়েও অনেকেই টাকা পেয়েছেন। তবে চলতি মাসে অর্থাৎ আগস্টে এখনও পর্যন্ত কেউ টাকা পাননি। তা নিয়ে নানামহলে চর্চাও চলছে। সোশাল মিডিয়াজুড়ে রিলের বন্যা। কোথাও মহিলারা টাকা আদৌ আর পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন। কোথাও আবার বিজেপি সরকারকে নিশানা করছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাবতীয় বিভ্রান্তি কাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুঝিয়ে দিলেন এই প্রকল্প নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো হলে কাউকে রেয়াত করা হবে না। দুই যুবকের নাম করে বললেন, “নূর আলম, আপনার ভোটের জন্য রাজনীতি করি না।”
শুভেন্দু বলেন, “কে কী পোস্ট করছে সব জানি। আমি সব দেখতে পাই। দু-একটা নাম বলব? নূর আলম, মোহতাব। এরা মহিলাদের দিয়ে ভিডিও তৈরি করে পোস্ট করছেন। এই যে নূর আলম, আমি জানি আপনি বিজেপিকে ভোট দেননি। কোনওদিন আপনি বিজেপিকে ভোট দেবেন না। আর আপনার ভোটের জন্য আমি রাজনীতিও করি না।”
আরও পড়ুন:
বিষয়টা ঠিক কী? বৃহস্পতিবার একাধিক ইস্যু নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রসঙ্গ ওঠে সেখানে। এদিন মুখ্যমন্ত্রী জানান, চলতি মাসের ১৭ তারিখ অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন মহিলারা। সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এরপরই তিনি অন্নপূর্ণা নিয়ে বিভ্রান্তিকর রিল পোস্ট নিয়ে মুখ খোলেন। বলেন, “কে কী পোস্ট করছে সব জানি। আমি সব দেখতে পাই। দু-একটা নাম বলব? নূর আলম, মোহতাব। এরা মহিলাদের দিয়ে ভিডিও তৈরি করে পোস্ট করছেন। এই যে নূর আলম, আমি জানি আপনি বিজেপিকে ভোট দেননি। কোনওদিন আপনি বিজেপিকে ভোট দেবেন না। আর আপনার ভোটের জন্য আমি রাজনীতিও করি না।” অর্থাৎ বুঝিয়ে দিলেন মুসলিম ভোটব্যাঙ্কের ভরসা তিনি করেন না।
এখানেই থামেননি শুভেন্দু। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে একদল (মূলত সংখ্যালঘুরা) সরকারকে বদনাম করার চেষ্টা চলছে বলেই দাবি তাঁর। এদিন শুভেন্দু বলেন, “এসব করে লাভ নেই। সরকার যা কাজ করছে তাতে ১০০ বছর বিজেপিই ক্ষমতায় থাকবে।” এরপর তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বললেন, বিভ্রান্তি ছড়ালে কাউকে রেয়ার করা হবে না।
সর্বশেষ খবর
-
ভাঙড়ে সংখ্যালঘু বিজেপি কর্মীর মাথা ফাটাল আইএসএফ! দু’পক্ষের সংঘর্ষে আক্রান্ত বহু পুলিশ
-
সুচিত্রার মতোই অন্তরালে! তবু বাঙালি-হৃদয়ে চির‘আশ্রিতা’ মিঠু মুখোপাধ্যায়
-
ব্রিটিশ শাসকদের সঙ্গে বিজেপির তুলনা! মীনাক্ষীদের ‘ইনকিলাব’ সমাবেশে নতুন লড়াইয়ের ডাক
-
জিন্নার গোপন রোগ লুকিয়ে দেশভাগ! সাত দশক পর ২ চিকিৎসককে ‘সম্মানিত’ করছে পাকিস্তান
-
জাতিবিদ্বেষী কটাক্ষ, ছাত্রকে আত্মহত্যায় প্ররোচনা! ‘শাস্তি’ অধ্যাপককে, ক্ষমা চাইল বম্বে আইআইটি