উনিশ বছর পর পর্দায় ফিরবে ইমরান হাসমির সেই ছবি ‘আওয়ারাপন ২’। ফের পর্দায় ফুটবে ‘শিবম’ ম্যাজিক। এত বছর পরেও এই ছবির জনপ্রিয়তা যে এতটুকু কমেনি তা বলাই বাহুল্য। শুধু ছবি কেন? একইসঙ্গে পর্দায় রোম্যান্টিসিজমের হিরো ইমরানকে ফিরে পাওয়ার উচ্ছ্বাসও সমান রয়েছে অনুরাগীদের মনে। সদ্যই ট্রেলার মুক্তি হয়েছে। তবে এসবের মাঝেই নয়া বিতর্ক। এই ছবিতে গান গাইছেন পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদ। প্রশ্ন উঠছে, তবে কি নিষেধাজ্ঞা ভাঙছেন ইমরান।
২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা। তারপর ২০২৫ সালে পহেলগাঁওতে জঙ্গি হামলা। দুই ঘটনার ফলে ভারতীয় ছবি পাকিস্তানি শিল্পীদের কাজের উপরে নিষেধাজ্ঞা জারি হয়। তার ফলে গত বছর পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনীত ‘সর্দারজি ৩’ এবং ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ ভারতে মুক্তি পায়নি। তা সত্ত্বেও কীভাবে ইমরান হাসমির ছবিতে পাক গায়ক মুস্তাফা জাহিদের গান থাকছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন:
ট্রেলারে একজন মানুষের যন্ত্রণা, লড়াইয়ের ছবি ফুটে উঠেছে। যা প্রত্যেক দর্শকের মনে শিহরণ জাগাবে। শুধু গল্প বা চরিত্র নয়। টিজারের বিশেষ আকর্ষণ গান। গোটা ট্রেলারে ‘তেরা মেরা রিশতা হ্যায় পুরানা’ গানটি শোনা গিয়েছে। যা দর্শকদের যে ১৯ বছরের পুরনো নস্ট্যালজিয়া ফেরাতে বাধ্য, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই এই ছবি নিয়ে ক্রমশ দর্শক মনে উৎসাহ তৈরি হচ্ছে। সব ঠিকঠাক থাকলে আগামী ১৪ আগস্ট ছবি মুক্তি পেতে চলেছে। ছবি দর্শকদের মন জয় করতে পারে কিনা, সেটাই এখন দেখার।
দেখুন ছবির ট্রেলার:
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কণ্ঠরোধের পালটা! একজোট হয়ে ট্রাম্পকে ‘চুপ’ করিয়ে দিল মার্কিন মিডিয়া, ভিডিও ভাইরাল
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আজ থেকেই তাণ্ডব! জেনে নিন পূর্বাভাস
-
পুজো মিটলেই সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার! পাবেন ৩০ লক্ষ পরিবার
-
ভরা মঞ্চে রাহুলের প্রশ্রয়ে মোদিকে অপমান কমেডিয়ানের, ‘লক্ষ্মণ’ সুনীলের তোপ, ‘এমন নেতাকে দেশের ভার দেবেন?’
-
রাজ্যে হবে ‘বনতারা’! শিল্প সম্ভাবনা উসকে মুম্বইয়ে আম্বানির সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু