সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরাজ্যের পর্যটকরা আটকে রয়েছেন আন্দামানে৷ আর এই খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের পর্যটকদের ফেরাতে মুখ্যমন্ত্রীর নির্দেশেই আন্দামান প্রশাসনের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব৷ পর্যটকদের ফেরাতে কী ব্যবস্থা করা যায় এই নিয়ে কথা বলা হয়েছে অসামরিক বিমান মন্ত্রকের সঙ্গেও৷ইতিমধ্যেই, পর্যটকদের ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করার অনুরোধে চিঠি দিয়েছেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের তিনি পর্যাপ্ত, খাবার ও ওষুধের জোগান রাখতে বলেছেন৷
জানা গিয়েছে, আন্দামানে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে হ্যাভলকে আটকে রয়েছেন রাজ্যের প্রায় ১০০০ জন পর্যটক৷ আন্দামানের আরও অন্যান্য জায়গায় ৪০০ জন আটকে রয়েছেন বলে খবর৷ এই মুহুর্তে আন্দামানে যে সমস্ত পর্যটকরা রয়েছেন তাঁদের বেশিরভাগই এরাজ্যের বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যে আন্দামান বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঝড় আছড়ে পড়তে পারে বলেও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে৷ চলছে মুষলধারে বৃষ্টি৷ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এমনটা হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে৷ আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে নেমেছে ভারতীয় নৌসেনা৷ নৌসেনার ৪টি জাহাজ উদ্ধারকাজে নেমেছে৷ কেন্দ্রের তরফেও ত্রাণ পাঠানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা